আর জি কর নিয়ে (R G kar Medical College and Hospital Issue) যখন রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে তখন আর জি কর কাণ্ডের প্রতিবাদ করে প্রচুর মানুষ রাস্তায় নেমেছেন। সাধারণ মানুষ থেকে তারকা, চিকিৎসক থেকে দিনমজুর নিজের রুজি রুটি ছেড়ে ঘরের মেয়ে তিলোত্তমার বিচারের জন্য দিনের পর দিন পথে পড়ে থেকেছেন। বাংলার মানুষ তিলোত্তমার জন্য উৎসবকে যেমন বয়কট করেছিলেন তেমনি হলবিমুখ হয়ে তারা ছবি দেখাও বন্ধ করেছিলেন। কিন্তু সোহম নায়িকা সৌরসেনী মৈত্র ( Sauraseni Maitra ) বলছেন দর্শকরা নাকি শুধু বিশেষ করে বাংলা ছবিকে বয়কট করেছিলেন!
সৌরসেনীর এই কথাকে কেন্দ্র করে রীতিমত বিক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ জনগণ অভিনেত্রীর এই ধরনের বক্তব্যকে তুমুল সমালোচনা করেছেন। ঠিক কী বলেছেন অভিনেত্রী? হ্যাঁ সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরসেনী মৈত্র দুর্গাপুজো ও বাঙালির আবেগ নিয়ে একাধিক কথা বলেন তখনই তিনি বলেন যে তিলোত্তমা এবং আরজিকর নিয়ে যখন প্রতিবাদ মিছিল হয়, তখন দর্শকরা শুধু টলিউড থেকেই মুখ ফিরিয়েছিলেন কিন্তু বলিউড থেকে তারা মুখ ফেরাননি।
তার কথা অনুযায়ী দর্শকরা নাকি বাংলা ছবি দেখেননি কিন্তু হলে গিয়ে জমিয়ে হিন্দি ছবি দেখছিলেন সেইসময়! তাই শুধু শুধু টলিউডকে বয়কট করার এই প্রবণতা দর্শকরা যেন না দেখান এটাই তিনি বলেন যা শুনে রীতিমতই চটেছেন বাংলার দর্শক। একটি সাক্ষাৎকারে তিলোত্তমা প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, “ যতটা সম্ভব প্রতিবাদ করার বাকিদের সাথে আমরাও কিন্তু করেছি। যতই লোকে বয়কট টলিউড বলছিলেন তারা কিন্তু সেই সময় হলে গিয়ে হিন্দি সিনেমা দেখছিলেন। বাংলা ছবিই তারা একমাত্র দেখছিলেন না।”
এরপর দুর্গাপুজোয় সেই সমস্ত কিছু ভুলে গিয়ে বাঙালি দর্শকদের তিনি বাংলা ছবি দেখতে আহ্বান করে বলেন, “ যাইহোক সেসব ভুলে গিয়ে বা সামনে দুর্গা পুজো বাঙালির আবেগ সবার অনেক অনেক উৎসাহ জড়িয়ে থাকে এই দুর্গাপুজো নিয়ে এবং মা দুর্গা যখন আসেন তখন তো উনি একটা আশার আলো নিয়ে আসেন। তাই আশা করি এরকম পরিস্থিতি থেকে মা দুর্গাই আমাদের বার করবেন এবং দর্শকরা বয়কট টলিউড না বলে হলে এসে বন্ধুদের সাথে প্রিয়জনদের সাথে বাংলা ছবি দেখবেন।”
আরও পড়ুনঃ নিজের ভুলের মাশুল গুনছে ঠাম্মি! নতুন বিপদের মুখে বসু মল্লিক পরিবার!
জেনারেশন আমি ছবি থেকে শুরু করে একাধিক ওয়েব সিরিজের কাজ করার পাশাপাশি শাস্ত্রী ছবিতেও দেখা যাবে সৌরসেনীকে। তার এই বক্তব্য দেখে অনেকেই বলছেন যে, বাঙালি দর্শকরা তিলোত্তমা নিয়ে প্রতিবাদ করার সময় টলিউড না দেখে হলে গিয়ে হিন্দি ছবি দেখেছেন বা বাঙালি দর্শকরা শুধু একতরফাভাবে টলিউডকেই বয়কট করেছে আরজিকর কাণ্ডে এসব বলে কি তিনি বাঙালি দর্শকদেরই অপমান করছেন না? তিলোত্তমা বাঙালির ঘরের মেয়ে, তাই বাংলার প্রতিটি ঘর থেকে প্রতিবাদী স্বর উঠে এসেছিল! বাংলার মানুষ ঘরের মেয়ের জন্য উৎসব থেকে ছবি সবকিছু বয়কট করেছিলেন, অথচ অভিনেত্রী বলছেন দর্শক নাকি সেইসময় হিন্দি ছবি দেখেছেন?





