স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো কথা (Kotha)। বর্তমানে ধারাবাহিকে চলছে জমজমাট পর্ব। ধারাবাহিকে দেখানো হচ্ছে অগ্নির মা ফিরে এসেছে বহু বছর পর। সব আসল সত্যি সবার সামনে চলে আসার ভয় পাচ্ছে চিত্রা। এই নিয়েই জমে উঠেছে ধারাবাহিকের পর্বগুলি। প্রতিটি পর্বই থাকছে নতুন নতুন চমক। সেই জন্য দর্শকরা ধারাবাহিকের একটিও পর্ব মিস করছেন না।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছিল চিত্রা জেলে গিয়ে মিস্টার বিশ্বাসের থেকে জানতে পারে সঞ্চিতার অতীতের সমস্ত ঘটনা। সমস্ত ঘটনা পরপর সাজিয়ে চিত্রা বুঝতে পারে কথা যে মহিলাকে তাদের গুহ বাড়িতে নিয়ে এসেছে সেই হল আসল হারিয়ে যাওয়া সঞ্চিতা। আর এই কথাটা বুঝতে পারার পর চিত্রার মনে তো আরো ভয় ধরে যায়। সে ভাবতে থাকে কিভাবে সঞ্চিতাকে বাড়ি থেকে বার করা যায়। সাথে কথার কিভাবে ক্ষ’তি করা যায় সেই প্ল্যানও করতে থাকে।

কথা আজকের পর্ব ২০ অক্টোবর (kotha Today Episode 20 October)
ধারাবাহিকে আজকে দেখানো হবে কথা সঞ্চিতাকে বলে নবপত্রিকা স্নানের জন্য অগ্নিকে রাজি করাতে নিয়ে যায় কথা। সঞ্চিতাকে অগ্নির ঘরে নিয়ে যাওয়ার সময় আবারও তার পুরোনো স্মৃতি ঝাপসা হয়ে বাড়ির ছবি ভেসে ওঠে চোখের সামনে। আড়ালে দাড়িয়ে সঞ্চিতার সমস্ত কথা শুনে ফেলে চিত্রা। চিত্রা বুঝতে পারে আস্তে আস্তে সঞ্চিতার পুরনো স্মৃতি ফিরে আসছে। আর চিত্রার বিপদের দিনে এগিয়ে আসছে। সঞ্চিতা এবং কথাকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে চিত্রা কথাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করতে থাকে। চিত্রা বলতে থাকে এই মহিলা সঞ্চিতা নয়, কথা কেন অগ্নির ইমোশন নিয়ে খেলছে। এরপরে অগ্নি এসে নিজে তার মাকে নিয়ে যায় তার ঘরে।
কথাকে মে’রে ফেরার প্ল্যান করে চিত্রা
সঞ্চিতা অগ্নিকে কলা বউ স্নানের জন্য যাওয়ার অনুরোধ করে। অগ্নি মায়ের কথা ফেলতে না পেরে জন্য যেতে রাজি হয়ে যায়। কথা নিজে এসে সবাইকে জানাই অগ্নি কলা বউ স্নান করতে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গিয়েছে। এ কথা শুনে বাড়ির প্রত্যেকে ভীষণ খুশি হয়। কিন্তু এই কথা শুনে চিত্রা অবাক হলেও মনে মনে ঠিক করে নেয় কথা সেই সময় কথাকে একেবারে স’রিয়ে ফেলতে হবে। কথা কে জলে ডু’বিয়ে মা’রার প্ল্যান করে চিত্রা।
আরও পড়ুনঃ ঠাম্মির বি’রুদ্ধে যেতেই সুধার পাশে গোটা বসু মল্লিক পরিবার! জমে গেল আজকের পর্ব
তারপরে সবাই মিলে হই হই করতে করতে যায় কলা বউ স্নান করাতে। অগ্নি কলা বউ নিয়ে নামে জলে। পুকুরের ঘাট পিছল হওয়ার জন্য কথা অগ্নিকে সাবধান করে দেয় বারবার। সেই সুযোগটাই কাজে লাগায় চিত্রা। অগ্নি এবং কথাকে সাবধান করার বাহানায় কথাকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করে জলে। কিন্তু এই বারেও কথাকে বাঁচিয়ে নেয় অগ্নি। কথাকে জলে পড়ে যাওয়ার থেকে রক্ষা করে।





