প্রেমে মগ্ন পর্দার পাখি! জন্মদিনে প্রেমিকের থেকে পাওয়া উপহার দেখলে চমকে যাবেন আপনিও!

বর্তমান সময়ের টলিউডের অন্যতম জনপ্রিয় সুন্দরী এবং চর্চিত অভিনেত্রী হলেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়। হাজার হাজার পুরুষ মধুমিতার (Madhumita Sarcar) ভক্ত। মধুমিতার রূপে প্রত্যেকেরই রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। নিজের অভিনয় যাত্রা মধুমিতা শুরু করেছিল টেলিভিশনে ছোট পর্দার হাত ধরে। একাধিক ধারাবাহিককে অভিনয় করার পর বড় পর্দায় অভিনয় করার সুযোগ আসে মধুমিতার কাছে। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। বর্তমানে রুপোলি পর্দার পাশাপাশি ওয়েব সিরিজ জগতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন মধুমিতা। সোশ্যাল মিডিয়াতে খোলামেলা পোশাকে ছবি পোস্ট করার কারণে মাঝেমধ্যেই চর্চা শিরোনামে উঠে আসে মধুমিতার নাম।

কাল ছিল অভিনেত্রীর শুভ জন্মদিন। জন্মদিন উপলক্ষে অসংখ্য ভক্ত, সহকর্মী, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনদের থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছেন মধুমিতা। তবে এ বছরের জন্মদিনে একজন বিশেষ মানুষের থেকেও জন্মদিনের শুভেচ্ছা বার্তা পেয়েছেন তিনি। আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন চলতি বছর পূজোতেই নিজের প্রেমের কথা প্রকাশ্যে এনেছেন মধুমিতা। প্রেমিকের সঙ্গে ছবি একাধিক ছবি ভাইরাল হয়েছে মধুমিতার।

Madhumita Sarcar

মধুমিতার জন্মদিনে দেবমাল্য কয়েকগুচ্ছ ছবি পোস্ট করে সেখানে ক্যাপশনে লেখেন “আমাদের মনের বিশৃঙ্খলা সত্যিই ভারসাম্য খুঁজে পেয়েছে…শুভ জন্মদিন …।” সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে দেবমাল্য মধুমিতার ছোটবেলার বন্ধু। তবে প্রেমটা তারা কিছুদিন আগেই শুরু করেছে, তাদের প্রেমের বয়স খুবই অল্প। তাই এখনই বিয়ে নিয়ে কিছু ভাবছেন না অভিনেত্রী।

জন্মদিনের প্রেমিকের থেকে কি বার্তা পেলেন মধুমিতা?

মধুমিতার প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী। তিনি ইন্ডাস্ট্রির কেউ নন, পেশায় দেবমাল্য একজন ইঞ্জিনিয়ার। প্রেমিকা মধুমিতার জন্মদিনে বেশ কিছু ছবি শেয়ার করেছেন দেবমাল্য। সেই সঙ্গে মিষ্টি ক্যাপশনে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। প্রেমিকের থেকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পেয়ে মধুমিতার জন্মদিনটা যেন এ বছর আরো বিশেষ হয়ে উঠলো।

স্টার জলসার বোঝে না সে বোঝেনা ধারাবাহিকের হাত ধরে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা। এর আগে কিছু ধারাবাহিকের কাজ করলেও এই ধারাকে যশ দাশগুপ্তের বিপরীতে তার অভিনয় যেন সাড়া ফেলে দিয়েছিল দর্শকমহলে। দর্শকদের মাঝে এই ধারাবাহিক যে কি পরিমান জনপ্রিয় ছিল তা আজও ভোলার নয়। বোঝেনা সে বোঝেনা ধারাবাহিক শেষ হওয়ার পরেই মধুমিতা সরাসরি সুযোগ পায় বড় পর্দায় কাজ করার। এরপর বড় পর্দায় কাজ শুরু করে আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। বর্তমানে তো বড় পর্দার পাশাপাশি বিভিন্ন ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা যায় অভিনেত্রীকে। তিনি এখন বং ক্রাশ।