বাংলা মেগা ধারাবাহিকের জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি হলো স্টার জলসার (Star jalsha) ‘শুভ বিবাহ’ (Subho Bibaho) ধারাবাহিকটি। ধারাবাহিকটি বেশ কয়েক মাস ধরে টেলিভিশনের পর্দায় রমরমিয়ে চলছে। ধারাবাহিকের নায়ক-নায়িকার জুটিও দর্শকদের বেশ পছন্দ হয়েছে। আর ধারাবাহিকের গল্প তো প্রথমদিন থেকে মন জয় করে নিয়েছে। তাই টিআরপি তালিকাতে প্রতি সপ্তাহে মোটামুটি ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে বিজয়া দশমীদের বাড়ির সবাই মেতে উঠেছে। এদিকে সুধাকে বিপদে ফেলার জন্য নতুন করে প্ল্যান করছে তেজের মেজ কাকা, ত্বরিতা এবং ইমনের মা। সুধা আসলে বসু মল্লিক বাড়ির কাজের মহিলা শিলা এবং ড্রাইভার অমলের বিয়ে দিতে চাইছে। আসলে শিলার স্বামী তাকে অনেক বছর আগেই ছেড়ে চলে গিয়েছে। আর শিলা এবং অমল একে অপরকে পছন্দ করে। কিন্তু সমাজের ভয়ে কাউকে বলতে পারেনি। সেটাই জানতে পেরেছে সুধা। তাই সুধা চাইছে শিলা এবং অমলকে নতুন একটা জীবন দিতে।

শুভ বিবাহ আজকের পর্ব ২৭ অক্টোবর (Shubho Bibaho Today Episode 27 October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে সবাই বিজয় দশমীর সিঁদুর খেলায় মেতে উঠেছে। এরপরও বসুন্ধরা কি বাড়ির দুর্গা প্রতিমা ভাসান দেওয়া হয় এদিকে পেজের মেজ কাকা প্ল্যান করতে থাকে শুধু আর বিরুদ্ধে কিভাবে ফাঁসানো যায় সেটাই ভাবতে থাকে তারা। তাকে সঙ্গ দেয় ইমনের মা। এদিকে উজ্জলের ব্যবহার দেখে তার প্রতি একটু একটু করে মন গলছে জোছনার।
অন্যদিকে সুধার বাপের বাড়িতে পুলিশ এসে চিরুনি তল্লাশি শুরু করে। আসলে সুধার দাদার কাছে যে টাকার বান্ডিল এবং বেআইনি জিনিস রয়েছে এ কথা কোনভাবে জানতে পারে পুলিশ, তাই দশমীতে বাড়িতে এসে খোঁজাখুঁজি করতে শুরু করে। এদিকে বাড়ির কেউই বুঝতে পারে না পুলিশ কেন এসেছে বাড়িতে। এরপর অনেক খোঁজাখুঁজির পর পুলিশ বাগান থেকে সেই টাকা এবং বেআইনি জিনিস উদ্ধার করে। সবাই তো সেগুলো দেখে অবাক হয়ে যায়। কেউ বুঝতে পারে না এগুলো কোথা থেকে কারা এনে রেখেছে।
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! রোশনাই থেকে বিদায় নিচ্ছেন ধারাবাহিকের প্রধান মুখ! কিন্তু কেন
নতুন বিপদে পড়ল সুধা
এদিকে অমলের মায়ের অসুখের কথা শুনতে পেয়ে সুধা তেজকে সবকিছু জানায়। সবটা শুনে অমলের মাকে দেখতে যায় তেজ। এরপর বাড়ির সবাই মিলে যখন রান্না ঘরে নিমকি, মিষ্টি বানাচ্ছিল সেই সময় তেজ আসে সুধার সঙ্গে কথা বলতে। বাড়ির সবাই রান্নাঘর থেকে বেরিয়ে গেলে তেজ সুধাকে সবটা জানায়। এদিকে আড়াল থেকে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে ত্বরিতা। আর ভাবে তেজ এবং সুধা তো একই দলে রয়েছে তাহলে কি করে বিপদে ফেলা যায় সুধাকে। এই ভেবে সুধার ফোন নিয়ে কিছু পাওয়া যায় কিনা সেটা দেখতে থাকে ত্বরিতা। সেই মুহূর্তে তাকে ফোন করে ঝিনুক। ঝিনুক সাহায্য চাওয়ার জন্য সুধা এবং তেজকে ফোন করতে থাকে। কিন্তু কাউকে ফোনে পায়না এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।





