বাংলা মেগা ধারাবাহিক (Bengali serial) গুলির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কে কাকে টেক্কা দেবে সেইদিকে এখন নজর সবার। প্রতিটি ধারাবাহিক নিজেদের মতো করে দর্শকদের মন জয় করার চেষ্টা করছে। কিন্তু দর্শকের কাছে সেরা কে সেটা তো টিআরপি তালিকাতেই (TRP List) দেখা যায় প্রতি সপ্তাহে। বেশ কিছু পুরনো ধারাবাহিক শেষ হয়ে নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু ধারাবাহিক শুরু হয়েছে এবং আগামী দিনে আরো নতুন নতুন ধারাবাহিক (New Serial) আসতে চলেছে।
সম্প্রতি সেরকমই জি বাংলা এবং স্টার জলসার পর্দায় বেশ কিছু ধারাবাহিক শেষ হওয়ার পথে। আবার বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে ইতিমধ্যে। বিভিন্ন প্রোডাকশন হাউজের তরফ থেকে বিভিন্ন চ্যানেল গুলিতে নানান ধরনের ধারাবাহিক নিয়ে আসা হচ্ছে দর্শকদের জন্য। ভিন্ন ধরনের গল্প দিয়ে সাজানো সেই নতুন ধারাবাহিক গুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক।
এবারে সেরকমই নতুন ধারাবাহিকের জন্য জায়গা ছেড়ে দিতে হচ্ছে জনপ্রিয় চ্যানেলের দুই জনপ্রিয় ধারাবাহিককে। বেশ অনেকদিন ধরে এই দুই ধারাবাহিক রমরমিয়ে চলছিল টেলিভিশনের পর্দায়। দর্শকদের অত্যন্ত পছন্দের ছিল এই দুটি ধারাবাহিক। কিন্তু এবারে এই দুটি ধারাবাহিককে বিদায় জানানোর পালা। যে দুটি ধারাবাহিক বন্ধ হতে চলেছে সেগুলি দর্শকমহলে কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তাই এটি দর্শকদের জন্য খুবই খারাপ খবর।
শেষ হচ্ছে দুই জনপ্রিয় ধারাবাহিক
সেই সাথে চলেছে কালার্স বাংলার দুই জনপ্রিয় ধারাবাহিক সোহাগ চাঁদ এবং ফেরারি মন। এই দুই ধারাবাহিক কালার্স বাংলার অত্যন্ত জনপ্রিয় দুটি ধারাবাহিক। সোহাগ চাঁদ কিছুদিনের মধ্যেই দু’বছর সম্পূর্ণ করত কিন্তু দুবছর সম্পন্ন হওয়ার আগেই টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিচ্ছে এই ধারাবাহিকটি। অন্যদিকে ফেরারি মন কিছুদিন আগেই দু’বছর সম্পূর্ণ করেছে। এবার টেলিভিশনের পর্দা থেকে এই দুই ধারাবাহিককে বিদায় জানানোর পালা।
আরও পড়ুন: জনপ্রিয় চ্যানেলে আরোও একটি নতুন মেগা! নায়ক-নায়িকা চরিত্রে জনপ্রিয় দুই তারকা!
কালার্স বাংলাতে শুরু হচ্ছে এক ঝাঁক নতুন ধারাবাহিক। সেই ধারাবাহিকগুলোকে জায়গা করে দেওয়ার জন্যই দুটি অত্যন্ত জনপ্রিয় এবং পুরনো ধারাবাহিককে বিদায় জানাতে হচ্ছে দর্শকদের। তবে নতুন ধারাবাহিক আসার আনন্দে অনেকেই বেশ উত্তেজিত। নতুন ধারাবাহিক গুলি কেমন হবে, কারা কারা অভিনয় করবেন, কখন শুরু হবে সেই সমস্ত জানতে আগ্রহী দর্শক।





