দ্বিতীয়বার সুধাকে বিয়ে করতে এসে মহাবিপদে তেজ! জমজমাট আজকের পর্ব

স্টার জলসার (Star jalsha) পর্দায় জমজমাট ধারাবাহিক গুলির মধ্যে একটি হল ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)। ধারাবাহিকে তেজ সুধার জুটি বর্তমানে দর্শকদের বেশ পছন্দের। মূলত এই ধারাবাহিকের ভিন্ন ধরনের গল্পই ধারাবাহিকটিকে সকলের কাছে এতটা জনপ্রিয় করে তুলেছে। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালো ফলাফল ফলাফল করছে। বিপরীত পক্ষকে মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে বাড়িতে ছদ্দবেশী তেজ এবং সুধার বিয়ের আয়োজন করা হয়েছে। অন্যদিকে দোয়েল ফন্টেকে ফোন করে সুধার সঙ্গে বুড়োর বিয়ের খবর জানায়। ফন্টে অবাক হয়ে যায় বুড়ো সঙ্গে সুধার বিয়ের খবর শুনে। তাই তাকে মেরে ফেলার প্ল্যান করতে থাকে। অন্যদিকে ইমন এবং ইমনের মা মিলে ঠাম্মির কান ভাঙ্গাতে থাকে যে সুধা টাকার লোভে একটা বুড়োকে বিয়ে করেছে। এদিকে সুধা তো ছদ্মবেশী তেজকে চিনতেই পারে না।

Star jalsha, Bengali serial, serial, Bengali television, Subho Bibaho, Sonamoni Saha, Honey Bafna, New Promo, স্টার জলসা, বাংলা সিরিয়াল, সিরিয়াল, বাংলা টেলিভিশন, শুভ বিবাহ, নতুন প্রোমো

শুভ বিবাহ আজকের পর্ব ১৭ নভেম্বর (Shubho Bibaho Today Episode 17 November)

এবারে টেলিকাস্ট হওয়ার আগেই ফাঁস হল ধারাবাহিকের আজকের পর্ব। আজকের পর্বে দেখা যাবে সুধা ওই বুড়োকে প্রেম পত্র দিয়ে ভুলিয়ে একা দেখা করার জন্য ডাকবে। তারপরই ঝিনুক সুধা মিলে ওই বুড়োকে উচিত শিক্ষা দেবে। এদিকে তেজ তো ভাবতে থাকে সুধা হয়তো সত্যি টাকার লোভে পড়ে ওই বুড়োকে বিয়ে করছে। তাই তেজ আর নিজেকে সামলে রাখতে পারে না।

অন্যদিকে সুধা তো বাড়ি থেকে বেরিয়ে গোডাউনে যাচ্ছে। আর একদিকে ফন্টে ও কাতলা বুড়োকে মারার জন্য তার উপর সব সময় নজর রাখছে। আর সেই ফাঁকেই তেজ ও সমুদ্র ফন্টের বাইক নিয়ে পালিয়ে যায়। ফন্টেরা লোক লাগিয়ে ফলো করতে থাকে। এদিকে ঠাম্মিকে নিয়ে ইমনের মা সুধাদের বাড়ির দিকে যায়, আর ওই মহিলা হেল্প লাইনের কর্মীদের খবর দেয় যে সুধা আরেকটা বিয়ে করছে।

বিয়ের আগেই ফাঁস তেজের ছদ্মবেশ

এদিকে সুধার শ্বশুর বাড়ি থেকে তার শ্বাশুড়ি, ননদেরা সবাই সুধার বিয়ে আটকাতে চলে আসে। কিন্তু সেখানে ঘটে আরেক বিপদ। তেজের বাবার নাম ভুলে যাওয়ার রোগের জন্য সন্দেহ হয় সবার। আর ওইদিকে সুধা ওই বুড়োকে ভূতের ভয় দেখানোর প্ল্যান করতে থাকে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।