স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক কথা (Kothha)। শুরুর সময় থেকেই রমরমিয়ে চলছে এই ধারাবাহিক। বর্তমানে ধারাবাহিকে চলছে জমজমাট পর্ব। প্রতিদিনই থাকছে নতুন নতুন চমক। সেই জন্যই সাপ্তাহিক টিআরপি তালিকায় ভালোমতন জায়গা দখল করে নিয়েছে। প্রায় প্রতি সপ্তাহতেই এই ধারাবাহিক টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছিল বাড়ির সবাইকে নিয়ে সুন্দর ভাবে অন্নকূট পুজোর আয়োজন করছে কথা। নিজের হাতে সমস্ত কিছু সাজিয়ে তুলছে পুজোর জন্য। অগ্নি থেকে শুরু করে দাদু, ঠাম্মি, অর্না, সবাই উপস্থিত রয়েছে এই পুজোতে।
কথা আজকের পর্ব ২১ নভেম্বর (kothha Today Episode 21 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে জুনি ঋতুকে নিয়ে অন্নকূট পুজোর আয়োজন করছে কথা। পুজোর ভোগ রান্না থেকে শুরু করে যা যা কাজ আছে সব করছে নিজের হাতে। এদিকে কথার কাজের প্রশংসায় পঞ্চমুখ দাদু ঠাম্মি। কথা যে এত সুন্দর ভাবে পুজোর আয়োজন করছে তারা দেখে মুগ্ধ হয়ে গেছে তারা।
অন্যদিকে অগ্নি গোবরদেবী অর্থাৎ কথাকে নিয়ে দুঃস্বপ্ন দেখতে থাকে। অগ্নি স্বপ্নে দেখে কথা, অগ্নিকে গোবর মাখাতে চলে এসেছে। অগ্নি মাখতে না চাইলেও কথা জোর করে অগ্নিকে ফেলে পুরো মুখে গোবর মাখায়। ঘুমের ঘোরে এমন একটা দুঃস্বপ্ন দেখে অগ্নি তো ভয় পেয়ে একেবারে ঘুম থেকে উঠে যায়।
আরও পড়ুন: হারানো গৌরব ফিরে পেল জি! রাজ করছে জি-এর জোড়া মেগা! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা
ফিরে এলো ম্যান্ডি
অন্যদিকে পুজোর সমস্ত আয়োজন সম্পন্ন হলে পুজো শুরু করে দেওয়া হয়। আর পূজার মাঝে ম্যান্ডিকে আড়াল থেকে সমস্ত কিছু লক্ষ্য করতে দেখা যায়। ম্যান্ডি যে আবারো কথা অগ্নির জীবনে ফিরে এসেছে সেটা তো এর আগের প্রোমো ভিডিওতেই দেখা গিয়েছে। কথা যখন সবাইকে পুজোর ভোগ খাওয়াচ্ছিল সেই সময় ম্যান্ডি ইচ্ছা করে কথাকে ধাক্কা দিয়ে দেয়। কথাকে অগ্নি ঠিক সময় সামলে নেই ঠিকই কিন্তু ম্যান্ডিকে দেখে সবাই সেখানে অবাক হয়ে যায়। অন্যদিকে ম্যান্ডি অন্ধ সেজে এসেছে, তাই দেখে আরো সবাই অবাক হয়ে যায়। এবার দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।





