খুলে গেল জয়ের মুখোশ! সত্যিটা জেনে গেল কাকাই! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

সবাই বড্ড বেশি অকৃতজ্ঞ। স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) ধারাবাহিকের নায়িকা দীপা এতদিন ধরে তার পরিবারের জন্য যা যা করেছে সেই সব কিছু কেউ মনে রাখেনি। দরকারের সময় তাকে সবাই আপন করে নিয়েছে আর দরকার ফুরিয়ে গেলেই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। দীপা নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে নিজের কাছের মানুষদের উপকার করতে বারবার ছুটে গিয়েছে।

বর্তমান গল্প অনুযায়ী, জয় দীপার সাথে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছে। শুধুমাত্র তার জন্য সমাজে দীপার মান সম্মান মাটিতে মিশে গেছে। জয় ঋণ শোধ করার জন্য, একটা দামি নেকলেস চুরি করে আর পুলিশের ভয়ে সেটা নিজের বৌদিদির ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয়। যার ফল স্বরূপ দীপা অনেক বড় বিপদের মধ্যে পড়ে যায়।

Anurager Chowa, Star jalsha, Bengali serial, Bengali television, অনুরাগের ছোঁয়া, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anurager Chowa Today Episode, Anurager Chowa Today Episode 27 November, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ২৭ নভেম্বর, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ২৮ নভেম্বর (Anurager Chowa Today Episode 28 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, জেল থেকে বেরিয়ে দীপা এদিক ওদিক তার ডাক্তার বাবুকে খুঁজতে থাকে। তার স্যার এসে তাকে বলে, ডক্টর সূর্য সেনগুপ্ত শারীরিকভাবে সেখানে উপস্থিত না থাকলেও দীপার ছাড়া পাওয়ার সমস্ত ব্যবস্থা সেই করে দিয়েছে। এরপর এখান থেকে বেরিয়ে দীপা দেখতে পায় তার জন্য অপেক্ষা করছে তার স্যারের মা। দীপাকে কেউ অবিশ্বাস করেনি এটা দেখেই খুশি হয়ে যায় সে।

কাকাইকে দিব্যি দিল জয়

অন্যদিকে জয়ের অস্বাভাবিক আচরণ নজর এড়ায় না ঊর্মির। সে বারবার জয়কে জিজ্ঞাসা করতে থাকে এই বিষয়ে। কিন্তু জয় সবটা লুকিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও শেষ পর্যন্ত সে কিছুই লুকিয়ে রাখতে পারে না। কারণ সবটা সবার সামনে জলের মতন পরিষ্কার হয়ে যায়। ঊর্মি গোটা বিষয়টা আন্দাজ করতে পারলেও সে নিশ্চিত ছিল না যে এই কাজটা পুরোপুরিভাবে জয় করেছে। কিন্তু এই বিষয়টা সম্পূর্ণভাবে ধরে ফেলে কাকাই।

কাকাই হাসতে হাসতে জয়ের কাছে আসে। সে বলে, “তুই কি সুন্দর সবটা করে ফেললি। কেউ কিছু বুঝতে পারল না। তুই নেকলেস টা চুরি করে দীপার ব্যাগে রেখেছিলি। ছি ছি আবার ভাবতো ঘৃণা হচ্ছে।” কাকাই সবটা ধরে ফেলেছে দেখে জয় কান্নাকাটি শুরু করে দেয়। সে তার কাকাইকে জড়িয়ে ধরে বলে, সে যেন এই কথাটা কাউকে না বলে। কাকাই কে দিব্যি দেয় জয়। এরপর দীপা সেখানে ফিরলে, কাকিয়া আক্রমণ করা শুরু করে। কাকাই মনে মনে ভাবতে থাকে, দোষ করল বাড়ির ছেলে আর অপরাধী করা হচ্ছে বৌমাকে।