বিনা অপরাধে শাস্তি পাচ্ছে স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) ধারাবাহিকের নায়িকা দীপা। আড়াই বছরের বেশি সময় ধরে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত এই ধারাবাহিকের নায়িকা জীবনে কখনও সম্পূর্ণ শান্তি পায়নি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে তার জীবনের জটিলতা ক্রমশ বেড়েই চলেছে। সে নিজের জীবনে যে আঘাতগুলো পেয়েছে তার বেশিরভাগ আঘাত তাকে দিয়েছে তার আপন মানুষেরাই।
বর্তমান গল্প অনুযায়ী, জয় ঋণের দায়ে জর্জরিত হয়ে কি করবে কিছু বুঝে পায়না। সে ঝোঁকের বশে অনেক বড় একটা অন্যায় করে ফেলে। সে যে দোকানের দায়িত্বে ছিল সেই দোকান থেকে একটা দামি নেকলেস চুরি করে এবং পুলিশের ভয়ে সেটা নিজের বউ দিদির ব্যাগে লুকিয়ে রাখে। পুলিশ দীপকের চোর ভাবে এবং গ্রেফতার করে। জয় নিজের পিঠ বাঁচাতে একটা কথা বলতে পারে না।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ২৭ নভেম্বর (Anurager Chowa Today Episode 27 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, দীপাকে কেউ বিশ্বাস করতে চাইছে না। পুলিশ জিজ্ঞাসাবাদের সময় দীপার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে এবং তার পেট থেকে কথা বার করার চেষ্টা করে। দীপা বলে, “আমি কোন মিথ্যে কথা বলিনি। আপনারা আমাকে যতবার জিজ্ঞাসা করবেন এই একই উত্তর পাবেন। আমি চোর অপবাদ নিয়ে বাঁচতে চাই না। আপনারা আমার পিছু ছেড়ে বরং তাকে ধরার চেষ্টা করুন যে আমার ব্যাগে আমি নেকলেসটা ঢুকিয়ে রেখেছিল।”
জয়কে ঋণ মুক্ত করল সূর্য
নিজেকে অপরাধবোধে ভুগতে থাকে জয়। কিন্তু সপ্তার স্বীকার করতেও ভয় পায়। কারণ তাহলে তাকে তার পরিবার ছেড়ে জেলে যেতে হবে। অস্বাভাবিক আচরণ করা শুরু করে সে। যার দরুন ঊর্মি সাথে ঝামেলাও লেগে যায় জয়ের। জয়ের অস্বাভাবিক আচরণ ঊর্মির নজর এড়ায় না। জয় চিৎকার চাচা কি করে খারাপ ব্যবহার করে এবং সেখান থেকে বেরিয়ে যায়। ঊর্মির সন্দেহ হতে থাকে কারণ যেখান থেকে চুরিটা হয়েছে তার দায়িত্বে ছিল জয়।
আরও পড়ুনঃ আ’ত্মহত্যার চেষ্টা করলো জয়! উর্মির সঙ্গে দীপকে দেখে অপরাধ বোধে মাটিতে মিশে গেল সে!
রাস্তায় বেরিয়ে হাঁটতে হাঁটতে জয় এই সমস্ত মেয়ের চিন্তাভাবনা করতে থাকে এমন সময় তার সামনে চলে আসে তার দুই পাওনাদার। তারা জয়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করতে থাকে কিন্তু সৌভাগ্যবশত তখনই সেখানে চলে আসে সূর্য। সে সবকিছু শুনে তখনই পাওনাদারদের টাকাগুলো মিটিয়ে দেয়। তারা টাকা নিয়ে চলে যায়। জয় অবশেষে অনেকগুলো টাকার ঋণ থেকে মুক্ত হয়। আর তারপর তার আত্মগ্লানি আরো বেড়ে যায়।





