রুপাকে কাছে পেয়ে আদরে ভরিয়ে দিল সূর্য দীপা! ফের এক হল সূর্য দীপার পরিবার!

স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। ধারাবাহিকের গল্প এখন ৫ বছর এগিয়ে গেছে। ধারাবাহিকের গল্প অনুযায়ী সোনার রুপা অনেকটাই বড় হয়ে গিয়েছে। সেই সঙ্গে ধারাবাহিকে আসছে নিত্য নতুন টুইস্ট। যার জন্য আবারও দর্শকের মন আবারো ধীরে ধীরে জয় করছে ধারাবাহিকটি। একসময় ধারাবাহিকটি টিআরপিতে টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে থাকতো মাঝে সেই ধারাবাহিক দর্শকদের বি’রক্তির কারণ হয়ে উঠেছিল। তবে এখন আবারও পছন্দ করছে দর্শক।

ধারাবাহিকে কয়েকদিন ধরে দেখানো হচ্ছে দীপা যে চুরি করেনি সেটা আগেই প্রমাণ হয়ে গিয়েছে। সিসিটিভি ফুটেজে জয়ের চুরি করার ফুটেজ ধরা পড়েছে। তারপর এই দীপা সবাইকে সব সত্যি জানিয়েছে এবং নিজেকে নির্দোষ প্রমাণ করেছে। এদিকে রুপাও জানতে পেরেছে তার মা-বাবা সবাই একই জায়গায় রয়েছে। কিন্তু তারপরেও রুপা নিজের আসল পরিচয় দিতে চাইছে না। কারণ রুপা যদি নিজের আসল পরিচয় জানিয়ে দেয় তাহলে মিশকা সবাইকে রুপার থেকে দূরে নিয়ে যাবে।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ৫ ডিসেম্বর (Anurager Chowa Today Episode 5 December)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে এদিকে দীপা নির্দোষ প্রমাণ হওয়ার পর সবাই মিলে কেক কেটে সেই আনন্দ ভাগ করে নিচ্ছে। দীপার সঙ্গে সেখানে উপস্থিত রয়েছে সোনা, সূর্য, চারু, দিপার মা, কাকা, কাকি, রুপা শাক্য প্রত্যেকে। সবাই মিলে দীপার সঙ্গে তার এই আনন্দের দিন ভাগ করে নিচ্ছে। অন্যদিকে হঠাৎ করেই রুপা ভয় পেয়ে তার মাকে মা বলে ডেকে ওঠে কিন্তু দীপারা তো কেউই জানে না যে জয়ী হলো আসলে রুপা। রুপা তার পরিচয় আড়াল করেছে সবার থেকেই। কিন্তু হঠাৎ করে রুপার মুখে মা ডাক শুনে সূর্য তো ছুটে গিয়ে রুপাকে জড়িয়ে ধরে বারবার বলতে থাকে সে জানতো যে জয়ী হলো আসল রুপা।

জয়ী কে দেখে সন্দেহ হয় সূর্যের

সূর্য বারবার জয়ীকে রুপা বলতে থাকে। তার বিশ্বাস এই জয়ী হলো আসলে রুপা। সূর্য নিজের মেয়েকে চিনতে এত ভুল করবে না। সূর্য রুপার কাছে বারবার আরেকটা সুযোগ চায়, অনুরোধ করে সবার সামনে সত্যি কথা বলতে। কিন্তু মিশকা রুপাকে ভয় দেখিয়ে রেখেছে তাই রুপা মুখ খুলতে চায় না। অন্যদিকে মিশকা আড়াল থেকে সবটাই দেখছিল। সঙ্গে সঙ্গে রুপাকে ফোন করে আবারও সাবধান করে দেয়। তখনই রুপা সবাইকে জানাই সে রুপা নয় জয়ী। বারবার সূর্য যেন তাকে বিরক্ত না করে।

এদিকে জয় আড়াল থেকে সবটাই দেখছিল। তখনই সুযোগ বুঝে ঊর্মিকে আড়ালে নিয়ে গিয়ে বলে তাকে ক্ষমা করে দিতে। কোন দিকে পুলিশ তো জয়কে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু উর্মি জানায় জয় যদি পুলিশের কাছে নিজেকে ধরা দেয় এবং আগের মতই ভালো হয়ে যায় তাহলে উর্মি তাকে ক্ষমা করতে পারবে। এদিকে সোনা রুপাকে পাশে নিয়ে একসাথে কেক কাটে দীপা। এরপরে চারু এসে দীপাকে জানায় সূর্য অবশেষে চারুকে বিয়ে করতে রাজি হয়েছে। এই বলে চারু এবং সূর্যের বিয়ের কার্ড দেয় দীপার হাতে এবং জানায় দীপাকে সব দায়িত্ব নিতে হবে। এবারে দেখা যাক আগামী পর্বে কি হয়। আবারও কি আলাদা হয়ে যাবে সূর্য দীপার পথ!