দীপার সামনে থেকে উধাও সোনা! কাছে পেয়েও মেয়েকে হারিয়ে ফেলল দীপা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

কপাল খারাপ থাকলে কাছে এসেও কাছের মানুষকে খুঁজে পাওয়া যায় না। ঠিক এমনটাই হলো স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) ধারাবাহিকের নায়িকা দীপার সাথে। প্রায় তিন বছর হতে চলল সফলভাবে স্টার জলসার পর্দায় নিজের সম্প্রচার চালিয়ে যাচ্ছে জলসার সবথেকে পুরনো ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। বর্তমানে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে এই ধারাবাহিকের গল্প।

বর্তমান গল্প অনুযায়ী, সোনা, নিজের বন্ধুদের সাথে পার্টি করার জন্য সানায়ার বাড়ি চলে যায়। সেখানেই তার ওপর নজর পড়ে দুটো ছেলের। সোনা যখন নিজের বাড়ি যাবে বলে রাত্রিবেলায় বাইরে বেরিয়ে পড়ে তখন তার পিছু নেয় ওই দুটো ছেলে আর তাকে গাড়িতে তুলে নেয়। এরপর কথা কাটাকাটির জন্য সোনা, গাড়ি থেকে লাফ দিয়ে বেরিয়ে যায়। সেখানেই পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় সে।

Anurager Chhowa trolled on social media

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ১২ ডিসেম্বর (Anurager Chowa Today Episode 12 December)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সোনাকে খোঁজাখুঁজি করতে করতে সানায়ার বাড়ি চলে আসে দীপা। প্রথমে মেয়েটি কিছু বলতে না চাইলেও পরে পুলিশের ভয়ে সমস্ত ঘটনা বলে দেয় দীপাকে। সবটা শুনে দীপা তার স্যারকেও সব জানায়। এরপর বেরিয়ে পড়ে সোনাকে খুঁজতে। তারা একদম ঠিক দিকেই এগোচ্ছিল। সোনার ফোনটাও পেয়ে যায় তারা।

এরপর সেখানে চলে আসে সূর্য। তারা দুজন মিলে সোনাকে খুঁজতে থাকে, অন্যদিকে বাড়িতে চিন্তায় পড়ে যায় চারু। সে সোনাকে উদ্দেশ্য করে একটা চিঠি লেখে। সেখানে সে লেখে, যেহেতু সোনা তাকে মায়ের জায়গা দিয়েছে তাই তার কর্তব্য নিজের মেয়েকে খুঁজে বার করা। আর সেই জন্য সে সোনাকে খোঁজার জন্য বেরোচ্ছে। অন্যদিকে গোটা পরিবার কাছাকাছি চলে এসেছে দেখে চিন্তায় পড়ে যায় মিশকা। সে তাড়াতাড়ি দুটো লোক পাঠিয়ে দেয় সোনাকে কি’ডন্যাপ করার জন্য।

সোনাকে তুলে নিয়ে যাওয়ার আগেই সেখানে চলে আসে দীপা আর ওই দুটো লোকের সঙ্গে তার হাতাহাতি শুরু হয়। দীপাকে সাহায্য করতে উপস্থিত হয় সূর্য। ওই গুন্ডাগুলোর সাথে লড়াই করতে করতে তারা সোনার কথা ভুলে যায়। তার দিকে আর তাদের নজর থাকে না। এই সুযোগটাকে কাজে লাগিয়ে মিশকা সোনাকে তুলে নিয়ে চলে যায়। এরপর যখন সোনাকে খুঁজে পাওয়া যায় না তখন সবাই চিন্তায় পড়ে যায় কিন্তু রুপা বুঝতে পারে এই কাজটা কে করেছে।