শীতকাল মানেই হৈ হুল্লোর, খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া আর সেই সাথে পরিবারের সাথে একসাথে সিনেমা (Cinema) দেখা। আর প্রতিবছর শীতেই একাধিক ছবি মুক্তি পায়। বাংলা হিন্দি মিলিয়ে এক গুচ্ছ সিনেমা মুক্তি পায়। সেই রকমই চলতি বছরেও এক গুচ্ছ ছবি মুক্তি পাচ্ছে। যেমন কদিন আগে মুক্তি পেয়েছে পুষ্পা২ (Pushpa 2)। আজ মুক্তি পাচ্ছে বাংলার তিনটি ছবি খাদন, চালচিত্র এবং ৫ নং স্বপ্নময় লেন, সন্তান।
আর এই তিনটি ছবির কাস্টিং চোখে পড়ার মতো। খাদানে থাকছে সুপারস্টার দেব। চালচ্চিত্রতে থাকছে টোটা রায় চৌধুরী, সন্তানে থাকছেন মিঠুন চক্রবর্তী, শুভশ্রী এবং স্বপ্নময় লেনে দেখা যাবে মানসী সিনহা, অন্বেষা হাজরা, অর্জুন চক্রবর্তীর মত বড় বড় অভিনেতা অভিনেত্রীদের। আর তাই সাধারণ মানুষ তো দোটানায় পড়ে গিয়েছে কোন ছবি ছেড়ে কোন ছবি মানুষ দেখতে যাবে, সেই নিয়েই এখন দোটানার মধ্যে রয়েছেন প্রত্যেকে। তবে তার থেকেও বড় প্রশ্ন হল এরই মধ্যে মুক্তি পেয়েছে পুষ্পা। যার জন্য বাংলা ছবির উপর বেশ প্রভাব পড়েছে। বর্তমান সময়ে বাংলা ছবির প্রতি সাধারণ মানুষের আগ্রহ যেন দিন দিন কমতে শুরু করেছে।
আর এই হিন্দি ছবিগুলির জন্যই বাংলা ছবিগুলি বাংলার বুকে দাঁড়িয়েও ঠিকমতো ব্যবসা করতে পারছে না। এই অভিযোগ অনেকদিন ধরেই অনেকেই করছেন। বড় বড় অভিনেতা অভিনেত্রীদের এই একই অভিযোগ অনেকদিন ধরেই। সকল অভিনেতা অভিনেত্রীরা বলে আসছেন বাংলার মানুষকে বাংলা ছবি পাশে দাঁড়ানোর জন্য। এই অনুরোধ আজকের নয় বেশ কয়েক বছর ধরে এই অনুরোধ করা হচ্ছে সকলকে। পুষ্পা ছবির জন্য মানুষ যতটা উত্তেজিত সেই ছবি দেখতে যাবার জন্য তাদের যে আগ্রহ বাংলা ছবির জন্য সেই সামান্য আগ্রহটুকু যদি দেখানো হয় তাহলে বাংলা ছবিও ব্যবসা করতে পারে বাংলার বুকে।
এবারে স্বয়ং সুপারস্টার দেবও ক্ষোভে ফেটে পড়লেন এই কারণেই। আজ বড় পর্দায় মুক্তি পাচ্ছে খাদান। দেবের বিপরীতে এই ছবিতে দেখা যাবে ইধিকা পালকে। দেবের টেক্কা ছবি যেমন দর্শকদের মাঝে জনপ্রিয়তা পেয়েছে। খাদানও যেন সেরকমই জনপ্রিয়তা পায় সেটাই আশা করছেন তিনি। তাই প্রচারে গিয়ে বারবার সবাইকে এই ছবি দেখতে আসার জন্য অনুরোধ করছেন।
আরও পড়ুনঃ ক্যামেরা বন্দী সাহেব সুস্মিতার বিশেষ মুহূর্ত! ভালোবাসার জোয়ারে ভাসলো এই জুটি!
এবারে পুষ্পা ছবির জন্য বাংলা ৩টি ছবির মধ্যে কতটা প্রভাব পড়বে সেটাই দেখার অপেক্ষা। এমনিতেই হিন্দি ছবির মতন বাংলা ছবির ব্যবসা খুব একটা হয়না। তার মধ্যে যদি বাংলার মানুষ বাংলা ছবি না দেখতে যান হলে তাহলে বিরাট সমস্যার মধ্যে পড়েন গোটা টিম। দেখা যাক আজ যে তিনটি বাংলা ছবি মুক্তি পাচ্ছে সেই তিনটি কতটা ভালো ব্যবসা করতে পারে।





