৯০-এর দশক হোক কিংবা বিশের দশক, অভিনয় জগতে ইতিবাচক চরিত্রে অভিনয় করা নায়ক নায়িকাদের সঙ্গে পাল্লা দিয়ে দর্শকদের কাছে জনপ্রিয়তা পায় নেগেটিভ চরিত্র। বলাই বাহুল্য, নেগেটিভ চরিত্র নিয়ে দর্শকদের কিছুটা হলেও বেশি সমালোচনা হয়ে থাকে। অভিনেতা-অভিনেত্রীরাই এই সমালোচনাকে অবশ্য প্রশংসারূপে গ্রহণ করে থাকেন।
তেমনই এক নেগেটিভ চরিত্রের অভিনেত্রী যে আজও বাংলা দর্শকদের মনে স্মরণীয় হয়ে আছেন। অভিনেত্রী রিতা কয়রাল আজ প্রায় আট বছর হয়ে গেল পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। এই অভিনেত্রীর অভিনয় এইটাই সাবলীল ছিল যে তার অভিনয় দেখলেই দর্শকেরা তেলে বেগুনে জ্বলে উঠত। অভিনেত্রী রিতা ১৯৯৬ সালে আত্মজা সিনেমার মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করলেও দূরদর্শনের এক সংবাদ পাঠিকা হিসেবে ক্যামেরার সামনে প্রথম কাজ করেন।

কিন্তু, এর আগেও অভিনেত্রী বিষ্ণু পালচৌধুরীর পরিচালনায় ‘জননী’ ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান। এরপর থেকেই একে একে সিনেমার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনত্রীর উল্লেখযোগ্য কাজগুলি হল- ‘খেলাঘর’, ‘পারমিতার একদিন’, ‘দত্ত বনাম দত্ত’, ‘গণেশ টকিজ’, ‘বর আসবে এক্ষুনি’ এবং আরও অনেক। অভিনেত্রী প্রভাত রায় অগ্নিদেব চ্যাটার্জি এবং অপর্ণা সেন-এর মতন নামকরা পরিচালকদের সঙ্গে কাজ করেছিলেন। সিনেমা ছাড়াও একসময় তিনি চুটিয়ে যাত্রাপালাও করেছেন।
আরও পড়ুনঃ মাত্র কয়েক মাসেই শেষ হতে চলেছে দুষ্টু-মিষ্টি জুটির এই গল্প! কবে শেষ দেখা যাবে ভালোবাসার এই জুটিকে?
সিনেমা জগতের অভিনয় করেও সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে পরবর্তীকালে অনেক বাংলা ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাঁকে। টলি জগতের অনেকেই মনে করেন রিতা কয়রাল তাঁর অভিনয়ের সঠিক মূল্য পায়নি বিনোদন জগত থেকে। ব্যক্তিগত জীবনে রিতা খলনায়ক অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেছিলেন। মাত্র ৪৬ বছর বয়সে স্বামী সৌমিত্রকে হারান অভিনেত্রীর রিতা কয়রাল। অভিনয়ের সঙ্গে নাচ চালিয়ে গিয়েছেন রিতা। জীবনে অনেক ওঠা-পরার মধ্য দিয়ে জীবন চললেও অবশেষে ২০১৭ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।





