কথায় আছে ‘কোনো কিছুর শুরু হলে, তার শেষ অনিবার্য’ অর্থাৎ শুরু থেকেই হয় শেষের সূচনা আবার শেষ থেকেই হয় শুরুর অপেক্ষা। বর্তমানে ইদানিংকালে, শুনতে পাওয়া যাচ্ছে বাংলার সিরিয়াল নির্মাতারা দর্শকদের নতুন বছরের উপহার স্বরূপ দিতে চলেছে একগুচ্ছ সিরিয়াল। জানতে পারা গেছে, বড় বড় তিনটি প্রোডাকশন হাউসের সিরিয়াল (Serial) আসতে চলেছে ছোট পর্দায়।
টেলিভিশনের সিরিয়াল বাংলার দর্শকদের বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে যতই মনোরঞ্জন করে থাকুক না কেন নিয়মের কথা মাথায় রেখে সিরিয়ালের নির্মাতাদের তাই ঈগলের মত চোখ রাখতে হয় টিআরপির উপর। এই তালিকায় যে সিরিয়াল যত ভালো নাম্বার পাবে তার মেয়াদ থাকবে ততদিন। তবে এই নাম্বারের হিসাব দর্শকদের কাছে বেশ অজানা।
বর্তমানে শুনতে পাওয়া যাচ্ছে আগামী আর বেশ কিছুদিনের মধ্যে বন্ধ হতে চলেছে জি বাংলার অন্যতম এই সিরিয়াল। অন্য ধারার গল্প নিয়ে এই সিরিয়ালটি শুরু হবার কিছু দিনের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিতে পেরেছিল। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখতে পাওয়া যায় রিতু পাইন এবং বিশ্বজিৎ ঘোষকে।
আরও পড়ুনঃ ‘মিঠুনদাকে বিপুল ভোটে জয়ী করুন!’, চাঞ্চল্যকর পোস্টার হইচই ফেললো নেট পাড়ায়!
অবশেষে শেষ হতে চলেছে ‘মালা বদল’। কিন্তু এই যে টিআরপির খেলা, এতেই যেকোনো সিরিয়ালের পাশা ওল্টাতে বেশী সময় লাগে না। বছরের শুরুতেই টিআরপির দৌড়ে বেশ অনেকটা পিছিয়ে পড়েছে ‘মালা বদল’। প্রথম দিকে টিআরপির তালিকায় সফল থাকলে পরবর্তীকালে সেই স্থান ধরে রাখতে পারেনি এই মেগা। এই সংবাদে বেশ চিন্তিত ছিল ধারাবাহিকের কলাকুশলীসহ নির্মাতারা। অবশেষে বেজে গেল ছুটির ঘন্টা, দীর্ঘ ৬ মাসের যাত্রাপথে পরতে চলেছে যবনিকা। তাহলে অনেক দর্শকদের মনেই প্রশ্ন, এই ধারাবাহিকের পরিবর্তে কোন নতুন মমেগা শুরু হতে চলেছে?





