“যদি ও অন্য কারোর সঙ্গে চলে যায়, ওকে সরি বলার সুযোগ দেবো না!”- রুবেল চলে গেলে কি করবেন অভিনেত্রী শ্বেতা?

‘বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা’- বিয়ের ফুলের এই গান আজও বেজে ওঠে বিয়ের বাড়িতে। বিয়ে মানে শুধু একটি ছেলে বা মেয়ের সাত জন্মের বন্ধন হয় তাই নয় বরং দুই পরিবারের অদ্ভুত এক মেয়ে বন্ধন ঘটে সাত পাকের মধ্য দিয়ে। হাতে খুব বেশি দিন বাকি নেই, চলছে বিয়ের প্রস্তুতি তুঙ্গে। প্রসঙ্গ, শ্বেতা-রুবেলের বিয়ের প্রস্তুতি।

গত বছরের ডিসেম্বর মাসে এই টলি তারকা জুটি এগিয়ে রেখেছে আশীর্বাদ পর্ব, এখন অপেক্ষা শুধু বিয়ের। কিন্তু, এদিকে সিরিয়ালে মুখ্য চরিত্র হওয়ার জন্য কাজে ফাঁকি দিতে নারাজ এই জুটি। ইতিমধ্যেই, অভিনেত্রীর এক সাক্ষাৎকারে অভিনেত্রী রিল থেকে রিয়েল জীবন সবকিছু নিয়েই আলোচনা করছেন অভিনেত্রী।

Tollywood serial actor Rubel Das, Sweta Bhattacharjee, entertainment, Bengali serial, বিনোদন, বাংলা ধারাবাহিক, রুবেল দাস, শ্বেতা ভট্টাচাৰ্য, বিনোদন

বর্তমানে, অভিনেত্রীকে দেখা যাচ্ছে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে অভিনেত্রী ইন্টারভিউয়ের শুরুতেই বললেন, “আমাদের এখন একটাই বক্তব্য যদি কেউ বিয়ে করে কাজ চলাকালীন বা লিড করা কালীন, তাদেরকে বলবো প্লিজ কেউ বিয়ে করো না”। এমনকি অভিনেত্রী আরও জানালেন, যদি তাঁদের কোথাও আইবুড়ো যাওয়ার হলে যেতে হচ্ছে মধ্যরাতে।

সাক্ষাৎকারীর কোথায়, শ্যামলীর জীবন যদি শ্বেতার হত তাহলে কেমন লাগত? এই প্রশ্ন জিজ্ঞাসা করে শ্বেতা বলে ওঠে, শ্যামলী বলি এটা করতে পেরেছে, এটা শ্বেতা হলে কখনোই করত না। ভালোবাসা এবং অভিমান নিয়ে প্রশ্ন উঠতেই শ্বেতা ওরফে শ্যামলী বলে ওঠে, ভালোবাসার মধ্যে অভিমান কখনোই এতটা বড় হয় না। অভিনেত্রী কথায়, এখানে শ্যামলী তবুও অনিকেতকে সরি বলার সুযোগ দিয়েছে কিন্তু বাস্তব জীবনে রুবেল যদি অন্য কারোর সঙ্গে চলে যায় বা বিয়ে করে তাহলে সরি বলার কোন সুযোগই তিনি দেবেন না।

দুষ্টু মিষ্টি এই সম্পর্কের মধ্যে ঝগড়া হলে নিজের ভুল থাকলে ক্ষমা চেয়ে নেন, অকপট স্বীকারোক্তি অভিনেত্রী শ্বেতার। কিন্তু, এর সঙ্গে সঙ্গে অভিনেত্রী বলেন রুবেলের একটা গুণ রয়েছে, সরি বলতে পারে। রুবেলের মন থেকে উপলব্ধি করে ক্ষমা চাওয়ার ব্যাপারটি অভিনেত্রীকে মুগ্ধ করে। আগামী দিনে যারা বিয়ে করতে চলেছে তাদের উদ্দেশ্যে বললেন, বিশ্বাস বোঝাপড়া এবং সম্মানিত তিনটি জিনিস থাকলে এবং বন্ধুত্ব থাকলে একটি সম্পর্ক খুব সুন্দর ভাবে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। ইচ্ছা রয়েছে মালদ্বীপে হানিমুন করার কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই। হাতে ছুটি নেই বলে এখনই কোনো পরিকল্পনা নেই মধুচন্দ্রিমার, বললেন শ্বেতা।