কথায় আছে, ‘যতটা রটে, তা কিছুটা বটে’ অর্থাৎ, কোনো খবরের গন্ধ পুরোপুরি সত্যি না হলেও আংশিক সত্যি হয় বইকি। বিনোদন জগতে কান পাতলেই শোনা যাবে নয় চলছে কারুর প্রেমের গুঞ্জন নয়তো বা বিয়ে। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে গুঞ্জন সংক্রান্ত বিষয়গুলি সত্যি হয়। এই গুঞ্জনের উপর জোর দিয়েই যেমন হয়েছে বলিউডের দীপিকার-রণবীরের বিয়ে আবার তেমনি ঘটেছে টলিউডের দেব-শুভশ্রীর বিচ্ছেদ।
বিনোদন জগতের ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা ভিন্ন ধরনের ঘটনা ঘটতেই থাকে। এমনই এক ঘটনার হয়তো আগামী দিনের সাক্ষী হতে চলেছে বাংলার ছোট পর্দার দর্শকেরা। অবশ্য এই খবরের সত্যতা এখনো যাচাই হয়নি। রণজয়-শ্যামোপ্তি কুটো পর্দার অত্যন্ত চর্চিত জুটি। এই জুটিকে প্রথম দেখতে পাওয়া যায় স্টার জলসার ‘গুড্ডি’ ধারাবাহিকে।
এই সিরিয়াল প্রায় এক বছরের বেশি সময়ে হয়েছে যে শেষ হয়ে গিয়েছে। ধারাবাহিক শেষ হয়ে গেল সম্পর্কের গতি থেমে থাকেনি ধারাবাহিকের মধ্যে, গণ্ডি পেরিয়ে এগিয়েছে আরো অনেকটা। বর্তমানে এই তারকা জুটিকে নিয়ে চলছে গুঞ্জন, শোনা যাচ্ছে নাকি প্রেম করছে। কিন্তু একথা তাঁরা কেউ স্বীকার করেননি। এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে, শীতের মৌসুমে ঘুরে বেড়াচ্ছে গঙ্গার পার থেকে ভিক্টরিয়া।
একসঙ্গে কাটাচ্ছে প্রেমিক-প্রেমিকার মতন নানা মুহূর্ত। শীতের সকালে গায়ে রোদ মেখে ঘুরে বেড়াচ্ছে শহরের রাজপথ দিয়ে। ভাগ করে নিচ্ছে একে অপরের সঙ্গে ভালোলাগা-খারাপলাগা। কথায় কথায় অভিনেত্রী জানালেন, “আমি কথা না বলে একদম থাকতে পারি না”। এদের মধ্যে দুজনের কেউই ব্লক কিংবা আনব্লকে বিশ্বাসী নয়। গঙ্গার পারে বসা বা নৌকায় চড়া এসব কিছুই ভালোলাগে অভিনেতার। এঁদের মতে, আদৰ্শ প্রেমের জায়গা বলে কিছু হয় না।
আরও পড়ুনঃ জি জলসার টক্করে সেরার শিরোপা জিতল কে? দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা!
ভিডিওর দৃশ্যতে ধরা পড়লো নির্ভেজাল বন্ধুত্বে মোরা ভালবাসার এক সম্পর্ক। শীতকাল মানেই চারিদিকের আকাশে বাতাসে থাকে প্রেমের সুবাস। আর তার মধ্যেই যদি এমন দুই ভালোবাসার মানুষ একত্রিত হয় তাহলে একে অপরকে ভালবাসতে বাধা দেওয়ার কারণ সাধ্যি নেই। এক কথায় বলতে এই জুটি এখন ভাসছে প্রেমের জোয়ারে। রণজয় এর জীবন দর্শনে মুগ্ধ শ্যামোপ্তি। এই জুটিকে দেখে সমালোচকেরা যেমন সাধুবাদ জানান তেমনি কেউ কেউ রয়েছে যারা আশঙ্কার ইঙ্গিত উস্কে দিয়ে বলে এই সম্পর্কের স্থায়ী হতে পারে ঠিক কতদিনের?





