“সাইড চরিত্র মানে কোনো গুরুত্ব নেই”- ১৪ বছর ইন্ডাস্ট্রিতে শুধুই পার্শ্ব চরিত্রে! কী বললেন ‘মিঠাই’ খ্যাত নিপা?

কথায় আছে, ‘সময় চলিয়া যায়, নদীর স্রোতের প্রায়’ অর্থাৎ সময় যেন নদী স্রোতের মতো বয়ে যায়, অনেক সময় বোঝাই যায় না হাতে থাকা সময় পার হয়েছে কখন। আর এই সময়ের কথা বলতে গেলেই বিনোদন জগতে এমন অনেক শিল্পীরা রয়েছে যারা দর্শকের মনোরঞ্জন করতে করতে কাটিয়ে ফেলে কুড়ি কিংবা তিরিশ বছর।

এইরকমই এক শিল্পী যিনি কিনা বিনোদন জগতে এসেছিল শিশু শিল্পী হয়। কিন্তু বর্তমানে এখন দেখতে দেখতে কাটিয়ে ফেলেছে 14 বছর। অভিনেত্রীর নাম ঐন্দ্রিলা সাহা, টলিউডের টেলি জগতের অত্যন্ত পরিচিত মুখ। এই অভিনেত্রীকে অনেকেই চেনে নিপা নামে। মিঠাই সিরিয়াল নিপা নামের চরিত্রটি সেই সময় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল দর্শকদের কাছে।

প্রাথমিকভাবে এই অভিনেত্রী জি বাংলার ডান্স বাংলা ডান্সের মাধ্যমে বিনোদন জগতে প্রকাশ করে। অবশেষে সেই ছোট্ট ঐন্দ্রিলা এখন কুড়ির কোটায়। কিন্তু নিপা ওরফে ঐন্দ্রিলাকে ‘রাই কিশোরী’ নামক ধারাবাহিকে প্রথম দেখতে পাওয়া যায়। এরপর থেকে পুরোপুরি ভাবে অভিনয় জগতেই প্রবেশ করে ফেলেন তিনি। একে একে বহু সিরিয়ালে দেখা যায় অভিনেত্রীকে। এমনকি, মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগও পান তিনি।

সেই সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও পরবর্তীকালে তাকে কেবলই নেওয়া হয়, কিন্তু কেন? এই বিষয়ে অভিনেত্রী ঐন্দ্রিলা জানায়, “আমি অভিনয় করতে ভালোবাসি। লিড না সাইড এসব নিয়ে ভাবিনা। তাছাড়া লিড চরিত্র করলেই যে জনপ্রিয়তা পাওয়া যাবে তেমন তো নয়। ভালো অভিনয় করতে পারলেই দর্শক পছন্দ করেন। আর সাইড চরিত্র মানে তো চরিত্রের গুরুত্ব নেই, এমন তো নয়। সেখানেও অভিনয় দেখানোর সুযোগ রয়েছে। সেই সঙ্গে নিজের সব প্রয়োজনীয় জিনিসগুলোও করতে পারি”।