পায়ে সার্জারি, ভাঙা পা নিয়েই দুর্দান্ত নাচ পর্দার ‘বিনোদিনী’র! সেই অভিজ্ঞতাই ভাগ করে নিলেন রুক্মিণী!

দেব এবং রুক্মিণী মৈত্র (Rukmini Maitra), বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে এক অত্যন্ত পরিচিত এবং চর্চিত জুটি। অফ স্ক্রিন হোক বা অন স্ক্রিন সব জায়গাতেই এদের একে অপরের প্রতি বন্ধুত্ব কিংবা ভালোবাসা সবেতেই নজর কাড়ে বাংলার দর্শকদের। দেব-রুক্মিণীর জুটি নায়ক-নায়িকা হিসেবেও যেমন সুপারহিট তেমনই প্রযোজক-অভিনেত্রীর জুটি হিসেবেও অন্যতম। আসন্ন আর বেশ কিছুদিনের মধ্যে সিনেমা হলে মুক্তি পেতে চলেছে রুক্মিণী অভিনীত ‘বিনোদিনী’।

এই সিনেমাগুলো তো কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব বিনোদিনীর জীবনযাত্রা তুলে ধরবে দর্শকদের সামনে। গত বছর রিলিজ হওয়া খাদান এখনও সাফল্যের সঙ্গে চলছে প্রতিটা প্রেক্ষাগৃহে। এই দেখে তাই অনেকেই আশা করছেন দেবের প্রযোজনায় রুক্মিণীর আগামী ছবিও যথেষ্ট ভালো ফল করবে বক্স অফিসে। ইতিমধ্যেই সকলের সামনে এসে গিয়েছে বিনোদিনী সিনেমার ট্রেলার। এই ট্রেলার মুক্তি পাওয়া মাত্রই বাংলার দর্শকদের মধ্যে ভালই সাড়া ফেলে দিয়েছে।

আগামী ২৩ শে জানুয়ারি এই সিনেমা মুক্তি পাবে বলে টিম বিনোদিনী সিনেমার প্রচারের জন্য পৌঁছে যাচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তে। এরই মধ্যে অভিনেত্রী দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমার শুটিং চলাকালীন বিভিন্ন অভিজ্ঞতার কথা শেয়ার করে নেন তিনি। বিনোদিনীর ‘কানহা’ গানের স্যুটের সময় পা ভেঙে যায়, বললেন রুক্মিণী। কিন্তু, বাধা থাকা সত্ত্বেও অভিনেত্রী তার একাগ্রতার সঙ্গে মনোযোগ দিয়ে কাজ চালিয়ে গেছেন। এমনকি, অভিনেত্রীকে এও বলতে শোনা গেছে বাড়িতে নাচের ম্যাডামকে ডেকে প্রতিটা মুহূর্তে গানকে অনুভব করে ভাঙ্গা পা নিয়েই অনবরত নাচের বিভিন্ন মুদ্রা শিখে গেছেন।

পায়ে সার্জারি হওয়া সত্বেও তিন সপ্তাহের মাথায় গানের স্যুট করেছেন অভিনেত্রী। অভিনেত্রীর কথায়, এই প্রথমবার বাংলার বুকে কোনো নারীর বায়োপিক হচ্ছে। রুক্মিণী এবং তাঁর টিমের মূল বক্তব্য ছিল যখন একটি নারীর আত্মকথা হচ্ছে তা যেনো হয় দর্শকদের কাছে তাক লাগানোর মতো। এর আগে পুরুষদের আত্মকথা নিয়ে সিনেমা তৈরি হলেও নারীদের জীবন কাহিনী নিয়ে সেই অর্থে বড় পর্দায় কোনো কাজ হয়নি।

অভিনেত্রী কথায়, এই সিনেমাটি তৈরি হতে সময় লেগেছে পাঁচ বছর। সাক্ষাৎকারের মাধ্যমে রুক্মিণী সকল দর্শকদের একবার হলেও প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ করলেন। অভিনেত্রী বিভিন্ন কথার মাধ্যমে দর্শকদের একটাই কথা বোঝাতে চান, এই সিনেমাতে দেখতে পাওয়া যাবে বিনোদিনীর আত্ম বলিদানের কথা। রুক্মিণী সহ এই সিনেমার সকল কলাকুশলীরা যথেষ্ট আশাবাদী রয়েছে সিনেমাকে কেন্দ্র করে। তাদের মতে, দর্শকদের মনে এই সিনেমা অন্যতম স্মরণীয় হয়ে থাকবে।