ফের সিংহাসনহারা পরিণীতা! প্রথম স্থান দখল করেছে জগদ্ধাত্রী! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা

ধারাবাহিকের টিআরপি লিস্ট যথারীতি তার সময়মতো এসে গেছে। এই সপ্তাহেও হয়েছে বিরাট বদল। গত তিন মাসের টানা বেঙ্গল টপারের জায়গা এই সপ্তাহেও ধরে রাখতে পারলো না ‘পরিণীতা’। তালিকার প্রথম পাঁচের মধ্যে কোন সিরিয়াল রইলো আর কোন সিরিয়াল বাদ পড়লো তা জানার জন্যও আগ্রহী থাকে বাংলার দর্শকেরা।

এখন প্রায় প্রতিটা সিরিয়ালের মধ্যেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তার মাঝেও নিজেদের মধ্যে চলছে দর্শকদের মনে টিকে থাকার লড়াই। চলুন, তাহলে দেখে নিন এই সপ্তাহের টিআরপি’র তালিকা-

এই সপ্তাহের সাত দশমিক ৫ পেয়ে বেঙ্গল টপার হয়ে বিআরপির তালিকায় প্রথম স্থান অধিকার করেছে জি বাংলার জগদ্ধাত্রী। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে একজোড়া ধারাবাহিক। ৬.৯ পেয়ে তালিকার দ্বিতীয় স্থান অধিকার করেছে ফুল কি এবং পরিণীতা। তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার আজকের নায়ক পরশুরাম, প্রাপ্ত নম্বর 5.9।

অন্যদিকে চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার রাঙামতি তিরন্দাজ, প্রাপ্ত নম্বর ৫.৮। ৫.৬ পেয়ে পঞ্চম স্থানে রয়েছে গীতা এল এল বি’। ৫.৪ পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে চিরদিনই তুমি যে আমার’। অবশেষে, ৫.২ পেয়ে সপ্তম স্থান অধিকার করেছে স্টার জলসার কথা ধারাবাহিক।

চলুন, এক নজরে দেখে নিন টিআরপি লিস্ট-
BT •• জগদ্ধাত্রী 7.5
2nd •• পরিণীতা, ফুলকি 6.9
3rd •• আজকের নায়ক: পরশুরাম 5.9
4th •• রাঙামতি তিরন্দাজ 5.8
5th •• গীতা LLB 5.6
6th •• চিরদিনই তুমি যে আমার 5.4
7th ••কথা 5.2