প্রতি সপ্তাহের আজকের দিনটা টেলিভিশন জগতের কলাকুশলীদের কাছে বিশেষ গুরুত্ব রয়েছে। আজ বৃহস্পতিবার অর্থাৎ টিআরপি’র (TRP) দিন। আর এই টিআরপি’র তালিকার ওপরেই নির্ভর করে কোন সিরিয়ালের মেয়াদ কতদিন থাকতে চলেছে।
এদিকে আবার দীর্ঘদিনের টিআরপি’র তালিকা দেখার পরেও অনেক দর্শকদের ধারণা প্রতিবারের মতো এইবারেও নিজের জায়গা ধরে রেখেছে ‘পরিণীতা’। প্রসঙ্গত, এরই মধ্যে স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল, নাম ‘বুলেট সরোজিনী’। এই ধারাবাহিকও আর কিছুদিনের মধ্যে টিআরপি’র তালিকায় নিজের স্থান দখল করার দৌড়ে নাম লেখাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি’র লিস্ট-
দীর্ঘ অনেক সপ্তাহের পর এইবারে টিআরপি’র তালিকায় ঘটলো বিরাট রদবদল। বেঙ্গল টপার কিংবা প্রথম স্থানে রইলো না পরিণীতা। এই সপ্তাহে ৭.০ পেয়ে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে জি বাংলার জগদ্ধাত্রী ও ফুলকি। দ্বিতীয় স্থানে রয়েছে সকলের প্রিয় পরিণীতা, প্রাপ্ত নম্বর ৬.৯। ৫.৯ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার ‘রাঙামতি তিরন্দাজ’। চতুর্থ স্থানে রয়েছে আজকের নায়ক পরশুরাম, প্রাপ্ত নম্বর ৫.৮।
আরও পড়ুনঃ ‘জগদ্ধাত্রী’ নাকি ‘পরিণীতা’ কে এগিয়ে এই সপ্তাহে? এক নজরে দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা!
এদিকে আবার ৫.৫ পেয়ে যুগ্মভাবে পঞ্চম স্থান অধিকার করেছে ‘চিরদিনই তুমি যে আমার’ এবং ‘গীতা এল এল বি’। এই সপ্তাহে চলছিল দুই সিরিয়ালের বিশেষ পর্ব, নাম ছিল ‘মহাসঙ্গমের ৫ দিন’। এই দুই ধারাবাহিকে অংশগ্রহণ করেছিল কোন গোপনে মন ভেসেছে এবং মিত্তির বাড়ি, এদের প্রাপ্ত নম্বর ৫.১। অবশেষে, আবারো যুগ্মভাবে সপ্তম স্থান অধিকার করেছে ‘গৃহপ্রবেশ’ এবং ‘চিরসখা’, প্রাপ্ত নম্বর ৫.১।
চলুন, এক ঝলকে দেখে নিন এই সপ্তাহের TRP List-
1st •• জগদ্ধাত্রী ও ফুলকি 7.0
2nd •• পরিণীতা 6.9
3rd •• রাঙামতি তিরন্দাজ 5.9
4th •• আজকের নায়ক পরশুরাম 5.8
5th •• চিরদিনই তুমি যে আমার ও গীতা LLB 5.5
6th •• মহাসঙ্গমের ৫ দিন 5.1
7th ••গৃহপ্রবেশ ও চিরসখা 5.1





