আজ লক্ষীবার, বিনোদন জগতের টেলিভিশনের কলাকুশলীদের জন্য আজ বিশেষ দিন। আজকের দিনেই তাঁরা জানতে পারে কার ধারাবাহিক কতটা ভালো কাজ করছে বা মন্দ। কিংবা, সিরিয়ালের পরিচালকেরাও বুঝতে পারে গল্পে আর কতটা পরিমাণ মশলা দিলে তা হয়ে উঠবে মুচমুচে।
প্রসঙ্গত যতদূর জানা যাচ্ছে এই সপ্তাহেও টিআরপির তালিকার শীর্ষস্থানের কোনো বদল ঘটেনি। অন্যদিকে আবার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা নিজের শীর্ষস্থানের জায়গা খুইয়েছে তো বটেই, এমনকি তালিকাতে অবনতি করেছে বলেও দেখা যাচ্ছে। চলুন তাহলে বেশি দেরি না করে জেনে নেওয়া যাক এই সপ্তাহের TRP তালিকা-
এই সপ্তাহের টিআরপির তালিকার বেঙ্গল টপার হয়ে প্রথম স্থান অধিকার করেছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক, প্রাপ্ত নম্বর ৭.১। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে একজোড়া ধারাবাহিক। ৬.১ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে ‘ফুলকি’ ও ‘আজকের নায়ক পরশুরাম’। এরপর তৃতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’, প্রাপ্ত নম্বর ৬.০।
আরও পড়ুনঃ ফলোয়ার্স বাড়াতে আত্মহত্যা! সোশ্যাল মিডিয়াই কেড়ে নিলো তরতাজা প্রাণ, মিশা আগরওয়াল এর মৃত্যুতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য!
অন্যদিকে আবার, ৫.৬ পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে স্টার জলসার ‘রাঙামতি তিরন্দাজ’। অবশেষে পঞ্চম স্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’, প্রাপ্ত নম্বর ৫.৪। একটু খেয়াল করলে দেখা যাবে, এই সপ্তাহে বেঙ্গল টপারের পাওয়া নম্বর এবং পরিণীতা’র প্রাপ্ত নম্বরের মধ্যে রয়েছে বেশ ফারাক। তবে, রায়ান-পারুলের গল্প কি আদৌ পারবে বেঙ্গল টপারের স্থানে পৌঁছাতে?
দেখে নিন, একটা নজরে এই সপ্তাহের TRP তালিকা-
1st •• জগদ্ধাত্রী 7.1 (বেঙ্গল টপার)
2nd •• ফুলকি, আজকের নায়ক: পরশুরাম 6.1
3rd •• পরিণীতা 6.0
4th •• রাঙামতি তিরন্দাজ 5.6
5th •• চিরদিনই তুমি যে আমার 5.4





