বিশেষ কারণে ফিরিয়ে দিয়েছিলেন বলিউডের অফার! এত বড় সুযোগ কেন ফিরিয়ে দিয়েছিলেন টলি কুইন?

তিনি টলিউডের (Tollywood) অন্যতম সুন্দরী এবং ট্যালেন্টেড অভিনেত্রী। যাকে সকলে ‘টলি কুইন’ নামে চেনেন। বিগত কয়েক বছর ধরে তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয়ের মাধ্যমে প্রশংসা পেয়ে আসছেন। নিজের বাবার পরিচয় ছাড়াই যে নিজের পরিচয় গড়ে তুলেছেন। আশা করি বুঝতেই পারছেন কার কথা বলছি। হ্যাঁ, আজ আমরা কথা বলছি অভিনেত্রী কোয়েল মল্লিককে (Koel Mallick) নিয়ে। টলিউডের একমাত্র অভিনেত্রী কোয়েল যাকে নিয়ে কোনো রকম কোনো ট্রোল বা কাদা ছোড়াছুড়ি হয়নি। রূপে গুণে একেবারে মা লক্ষ্মী আমাদের কোয়েল (Koel Mallick)।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী। স্বামী নিসপাল সিং রানা পুত্র সন্তান কবীর এবং মেয়েকে নিয়ে তার সুখের সংসার। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই সোশ্যাল মিডিয়ায় খুব একটা আলোচনা করেন না কোয়েল। পছন্দ করেন না নিজের ব্যক্তিগত জীবনকে সবার সামনে আনতে।

গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোয়েল এমন একজন অভিনেত্রী যাকে পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে। অভিনেত্রীর হেটার্স সংখ্যা সত্যি অনেক কম অন্যান্য অভিনেত্রীদের তুলনায়। অভিনেত্রীকে নিয়ে কোনদিন কোন কন্ট্রভারসি তৈরি হয়নি। সকলের খুবই প্রিয় এবং পছন্দের অভিনেত্রী তিনি। নিজের নম্র ভদ্র স্বভাবের কারণে খুব কাছের হয়ে উঠেছেন সকলের।

তবে একসময় খোদ বলিউড থেকে অফার পেয়েছিলেন কোয়েল। বলিউডের একসময়ের জনপ্রিয় ছবি গ্যাংস্টার যারা পরিচালনার দায়িত্বে ছিলেন অনুরাগ বসু তিনি কোয়েলকে প্রথম এই ছবির জন্য বাছাই করেছিলেন। কিন্তু ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করবেন না বলেই বলিউডের অফার সরাসরি মুখের উপরেই ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। পরে সেই ছবির জন্য কঙ্গনা রানাওয়াতকে সুযোগ দেওয়া হয়। আর সেই ছবিতে ডেবিউ করে কঙ্গনা বেস্ট ডেবিউ এক্ট্রেস এর অ্যাওয়ার্ড পেয়েছিলেন।

আজ পর্যন্ত কোন ঘনিষ্ঠ দৃশ্যের ছবিতে কোয়েলকে দেখা যায়নি। নিজের ইমেজ তিনি প্রথম দিন থেকে আজ পর্যন্ত একইভাবে ধরে রেখেছেন। কেউ কোনদিনও তার দিকে আঙ্গুল তুলে একটা বাজে কথা বলতে পারেননি। সত্যি কোয়েলের হেটার্স হয়তো খুঁজলে হাতে গুনে একটা দুটোই পাওয়া যাবে।