টলিউডের (Tollywood) নায়িকাদের মধ্যে সকলের সবচেয়ে পছন্দের অভিনেত্রী যদি কেউ হয়ে থেকে তবে তিনি আর কেউ নন সকলের প্রিয় কোয়েল মল্লিক (Koel Mallick)। টলিউডের নায়িকাদের মধ্যে তিনি একমাত্র যার হেটার্স খুঁজে পাওয়া খুব মুশকিল। প্রত্যেকেই তাকে ভীষণ ভালোবাসেন। ২০০০ সালের শুরুর সময় থেকে হাজার হাজার ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বাবা রঞ্জিত মল্লিকের মেয়ে হিসেবে নয় বরং তিনি নিজের পরিচয় নিজের অভিনয়ের মাধ্যমে সকলের কাছে তৈরি করেছেন। নিজের অভিনয় জীবনে তিনি বহু ছবিতে অভিনয় করেছেন এবং এখনো করে চলেছেন।
বর্তমানে দুই সন্তানের মা কোয়েল মল্লিক। পুত্র সন্তান কবীর এবং কন্যা সন্তানকে নিয়ে এখন তার ভরা সংসার। একদিকে যেমন নিজের কাজের দায়িত্ব সামলাচ্ছেন। অন্য দিকে সংসার এবং সন্তানের দায়িত্ব সমানভাবে পালন করছেন কোয়েল।
প্রথম থেকেই কবীরের ইচ্ছে ছিল, তার একটা ছোট্ট বোনু হবে। অভিনেত্রী জানিয়েছিলেন, ‘মাম্মা দেখো বোনু আসবে, বেবি সিস্টার। আমি বোঝাতাম যেই আসুক যেন সুস্থ হয়। শুধু বলতো না ও বোনের ছবিও আঁকত। পুচকি একটা মেয়ের, ড্রেস পরা ছোটছোট চুল। তাই যখন বোন হল, ও আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল’।
আরও পড়ুনঃ এবারে যশ নুসরতের ভাঙা সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কোয়েল মল্লিক! কি বললেন অভিনেত্রী?
অভিনেত্রী বলেন, ‘মা হিসেবে আমি আমার ছেলে আর মেয়ের মধ্যে এটা রাখতে চাই। আমার মেয়ে, কাব্য তো এখনও অনেক ছোট। তবে কবীরের মধ্যে ব্যাপারটা আমি শুরু করে দিয়েছি। না আমরা ভাব হয়ে গেছি। না মাম্মা আড়ি হয়েই আছি, আজ তুমি আমাকে অনেক বকেছ। এসব তো হতেই থাকে।’
‘যখন প্রথম মেয়েকে নিয়ে বাড়ি এসেছিলাম, কবীর ওকে পুতুল ভেবে চটকাত। কিন্তু আমি তখন বোঝাতাম ও ছোট ওর যত্ন নিতে হবে, দায়িত্ব নিতে হবে। এখন কী সুন্দর দিনগুলো কেটে যাচ্ছে।’





