‘গলব্লাডার স্টোনের ব্যথায় ছটফট করছিলাম, মমতা ব্যানার্জি আমায় ইনো খাইয়েছিলেন…’- মুখ্যমন্ত্রীকে নিয়ে একি বললেন অভিনেত্রী দেবলীনা কুমার!

টলিউডের পরিচিত মুখ দেবলীনা কুমার। ছোটপর্দা থেকে সিনেমা, ওয়েব সিরিজ— সব মাধ্যমেই তিনি দক্ষতার ছাপ রেখেছেন। অভিনেত্রী, নৃত্যশিল্পী, আবার অধ্যাপকও। আর তাঁর ব্যক্তিগত জীবন? তিনি গৌরব চট্টোপাধ্যায়ের স্ত্রী— অর্থাৎ স্বয়ং মহানায়ক উত্তম কুমারের নাতবউ!

তবে এসব পরিচয় পেছনে ফেলে এবার দেবলীনা উঠে এলেন এক অন্য গল্পে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী এমন এক ঘটনা শেয়ার করলেন, যা শুনে অবাক অনেকেই। বললেন, একসময় তিনি গলব্লাডারের স্টোনে ভুগছিলেন, যদিও তখন তা জানতে পারেননি। হঠাৎ একদিন প্রবল পেটে ব্যথা ওঠে। ঠিক তখনই তাঁদের বাড়িতে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

হ্যাঁ, ঠিকই শুনছেন। দেবলীনার বাবা দেবাশিস কুমার বহুদিন ধরেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। সেই সূত্রেই মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিবারের ভালো সম্পর্ক।

দেবলীনার কথায়,
“সেদিন আমার এত পেটে যন্ত্রণা হচ্ছিল, আমি কিছুই বুঝতে পারছিলাম না। তখন মমতা দি আমার পাশে এসে এক গ্লাস জলে ইনো গুলে নিজে হাতে আমাকে খাওয়ালেন! ভাবাই যায় না একজন মুখ্যমন্ত্রী এমন আপন হয়ে পাশে বসে থাকবেন। তখনও জানতাম না আমার গলব্লাডারে স্টোন রয়েছে।”

এই ঘটনাটা দেবলীনার জীবনে রয়ে গেছে এক অদ্ভুত, মায়াভরা স্মৃতি হয়ে। মুখ্যমন্ত্রীর এই মানবিক রূপে আপ্লুত তিনি।

আর একটা কথা— ইন্ডাস্ট্রিতে অনেক সময় নানা তকমা জুটে যায় তারকাদের কাঁধে। গৌরবের স্ত্রী, উত্তম কুমারের নাতবউ— এসব পরিচয়ের থেকেও দেবলীনা চান তাঁর নিজের কাজের জোরে মানুষ তাঁকে চিনুক। মাঝখানে গৌরব-দেবলীনার বিচ্ছেদের গুঞ্জনও শোনা গিয়েছিল, তবে সেটা যে নিছক গুজব, তা দুজনেই স্পষ্ট করে দিয়েছেন।

আরও পড়ুনঃ “চার মাস ধরে কোথায় ছিলেন সায়ন্ত?” অবশেষে সামনে এল ভয়াবহ সত্যি… ভাঙা পা, শেষ নিঃশ্বাস বাইকের…! আবেগ চেপে রাখতে পারলেন না অভিনেতা!

সব মিলিয়ে, দেবলীনার এই ‘ইনো কাহিনি’ শুধু তাঁর অসুস্থতার কথা নয়, বরং রাজনীতির এক শক্তিশালী মুখের মানবিক রূপও তুলে ধরে— যেটা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়।