স্বস্তিকা মুখার্জি মানেই স্পষ্টভাষী, সাহসী এক মুখ। বলিউডে-টলিউডে বহু তারকা সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন, কিন্তু স্বস্তিকা সবার থেকে আলাদা। কেউ কটাক্ষ করলে চুপ করে থাকেন না, বরং এমন জবাব দেন, যাতে ট্রোলারই চুপসে যায়।
সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে সোশ্যাল মিডিয়ায়। টুইটারে এক ব্যক্তি, তন্ময় ঘোষ নামে, কোনো রাখঢাক না করেই স্বস্তিকাকে জিজ্ঞেস করলেন — “এক রাতের জন্য কত টাকা নেন?”
ভাবা যায়? কিন্তু এখানেই চমক। একটুও দেরি না করে স্বস্তিকার জবাব ছিল —
“স্যার, আপনার সেই সামর্থ্য নেই। আপনি শুধু কল্পনাই করতে পারেন বিনামূল্যে। তাই সে চেষ্টাই করুন।”
এই একটা লাইনেই ঝড় উঠেছে নেটপাড়ায়। যাঁরা স্বস্তিকার ফ্যান, তাঁরা তো একেবারে গর্বে গদগদ! এমন জবাবই যে তাঁরা তাঁর কাছ থেকে আশা করতেন! অনেকে আবার ওই ব্যক্তিকে ধুয়ে দিয়েছেন —
“আপনার চিকিৎসার দরকার আছে। আশা করি তাড়াতাড়ি সুস্থ হবেন।”
স্বস্তিকাকে উদ্দেশ্য করে কেউ কেউ লিখেছেন, “আপনার আত্মবিশ্বাসই আপনাকে আলাদা করে তোলে। ভালোবাসি আপনাকে।”
এই প্রথম নয়, এর আগেও বহুবার স্বস্তিকা এমন বাজে মন্তব্যের মুখোমুখি হয়েছেন। কিছুদিন আগেই তিনি নিজের মেকআপছাড়া ছবি পোস্ট করেন, ক্যাপশনে লেখেন: “Grey matters. And yes, call me old. Old is sexy and I know it.”
সেই ছবির কমেন্টে এক ব্যক্তি রীতিমতো কুরুচিকর মন্তব্য করে বসে: “আপনাকে অভিনেত্রী কম, যৌনকর্মী বেশি লাগে।”
এখানেও স্বস্তিকার উত্তর ছিল একেবারে ক্লাসি: “থ্যাঙ্ক ইউ রাম বাবু। ওরা তো খেটে খাওয়া মানুষ। ওদের মতো দেখতে লাগাটা সম্মানের। আপনি নিজের চিন্তাধারাটা একটু বড় করুন, দেখবেন নিজেকে নিয়ে গর্ব হবে। অল দ্য বেস্ট।”
আরও পড়ুনঃ ছোট বয়স থেকেই বড় পর্দায় দাপট, কিন্তু মাধ্যমিকের রেজাল্টেই ছন্দপতন! কেন হারিয়ে গেলেন সুস্মিলি?
এমন দৃঢ়তা, এমন ব্যক্তিত্ব – এটাই স্বস্তিকা মুখার্জি। সোশ্যাল মিডিয়ায় যখনই কেউ তাঁকে অপমান করতে আসেন, উল্টে সম্মান শিখিয়ে দেন তিনি। আর এজন্যই তো বারবার তাঁর ফ্যানেরা বলেন,
“স্বস্তিকা একজন নয়, একাই একশো!”





