কোয়েল নয় বাবিলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে মিটিল! নিজের বিয়েতে মিটিলকে কনের সাজে সাজিয়ে তুললো কোয়েল! দুর্ধর্ষ আজকের পর্ব

বাবিল মিটিলের সম্পর্কের সমীকরণ নিয়ে বর্তমানে জমজমাট হয়ে উঠেছে স্টার জলসার (Star Jalsha) চিরসখা (Chirosokha) ধারাবাহিক। বর্তমানে ধারাবাহিকের একটি পর্ব মিস করছেন না দর্শক। প্রতিটি পর্বেই দর্শকদের জন্য রয়েছে টানটান উত্তেজনা তাই বেশ জমে উঠেছে ধারাবাহিকটি। শেষ পর্যন্ত কি হবে পরিণতি বাবিলের সাথে কোয়েলের বিয়ে হবে নাকি গল্প অন্য কোন দিকে মোড় নেবে সেটার অপেক্ষায় রয়েছে দর্শক।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে বাড়িতে কোয়েলের সাথে বাবিলের বিয়ের তোড়জোড় চলছে। বাবিলের গায়ে হলুদের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বাবিলের মামি, পিসি সকলে মিলে আয়োজন করেছে। আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী সকলেই এই নিয়ে আলোচনা সমালোচনা করছে। আর এরই মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠানে এসে উপস্থিত হয় মিটিল। তাকে দেখে তো অবাক সকলে। তারমধ্যে হঠাৎ করে এসে উপস্থিত হয় কোয়েল। কোয়েলকে এভাবে বাবিলের গায়ে হলুদের অনুষ্ঠানে দেখে তো সকলেই অবাক। কিন্তু কোয়েলের আসল উদ্দেশ্য কি সেটাই বোঝা যাচ্ছে না এখনো।

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে বিয়ের জন্য একেবারে কনের সাজে সেজে উপস্থিত কোয়েল। সন্ধ্যেবেলা বাড়িতে আত্মীয়-স্বজন সকলে উপস্থিত হয়েছেন। অন্যদিকে মিটিলও কোয়েলের ঘরে এসে উপস্থিত তাকে কনের সাজে দেখার জন্য। সকলেই তখন কোয়েলকে সাজাতে ব্যস্ত। কিন্তু কোয়েল তখন মিটিলকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সবাইকে ঘর থেকে বার করে দিয়ে জানায় তার মিটিলের সাথে কিছু জরুরী দরকার আছে। সকলেই কোয়েলের কথা শুনে ঘর থেকে বেরিয়ে যায়।

এরপরে কোয়েল ব্যস্ত হয়ে পড়ে মিটিলকে সাজানোর জন্য। মিটিল তো কোনোভাবেই রাজি হয় না। কেন কোয়েল তাকে সাজাতে চাইছে সেটাই বুঝতে পারে না সে। আর অন্যদিকে বিয়ে করার জন্য বাবিলকে বেরোতে হবে সকলেই তার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু বাবিলের মন মেজাজ কিছুই ভালো নেই। তার কিছুই ভালো লাগছে না। এসব জোর করে তাকে দিয়ে তার বিরুদ্ধে করানো হচ্ছে। কিন্তু পরিস্থিতি এমন ভাবে হাতের বাইরে বেরিয়ে গেছে যে তার কিছু করার নেই।

এই অবস্থায় বাবিল মিটিলকে ভুল বুঝছে। তার মিটিলের এর উপর রাগ হচ্ছে। মিটিল তাকে এতগুলো বছর চিনেও তার পাশে দাঁড়ালো না। তোকে ভুল বুঝে দূরে সরিয়ে দিল। সেখানে নতুন জীবন সে একটা অচেনা অজানা মেয়ের সাথে কিভাবে শুরু করবে? এই নিয়েই মিটিলের উপর ভীষণ রেগে যায় সে। ওদিকে কোয়েল তো মিটিলকে সাজাতে ব্যস্ত। তার মাথায় যে কি চলছে কেউ বুঝতে পারছে না। এবারে দেখা যাক কি হয় আগামী পর্বে