সরস্বতীপুজোয় সেই শৈশবে ফেরা! আরাত্রিকা তিয়াসা আর অভীকার ছেলেবেলার নস্টালজিয়া! কেমন ভাবে পুজো কাটাতেন তাঁরা?

সরস্বতীপুজো মানেই স্কুলের পুজো ঘোরা নতুন বন্ধু বানানো শাড়ি পরে সাজগোজ আর প্রথম কুল খাওয়ার স্মৃতি। সময়ের সঙ্গে শহুরে ব্যস্ততায় সেই আনন্দ অনেকটাই ফিকে হলেও বাণীবন্দনার দিনে শৈশবে ফিরে গেলেন আরাত্রিকা মাইতি তিয়াসা লেপচা ও অভীকা মালাকার। তিনজনেই আজ ছোটপর্দার পরিচিত মুখ হলেও পুজোর আবেগে তাঁরা আজও একেবারে সাধারণ মেয়ের মতোই।

কাজের সূত্রে তিন অভিনেত্রীই এখন কলকাতায় থাকলেও তাঁদের শিকড় শহরের বাইরেই। আরাত্রিকার ছোটবেলা কেটেছে ঝাড়গ্রামে তিয়াসা বড় হয়েছেন বনগাঁয় আর অভীকার বেড়ে ওঠা উত্তরবঙ্গে। ফলে সরস্বতীপুজো মানেই তাঁদের কাছে ছিল পাড়ার পুজো বন্ধুদের সঙ্গে আড্ডা আর পড়াশোনার কয়েক দিনের ছুটি। সেই দিনগুলোর আনন্দ আজও তাঁদের মনে গেঁথে আছে।

আরাত্রিকা স্মৃতিচারণ করে জানান সরস্বতীপুজোর দিন মানেই বন্ধুদের সঙ্গে ঘোরা আর শাড়ি পরে সেজেগুজে বেরোনো। তাঁর জীবনে সরস্বতীপুজোয় প্রেম আসেনি বলেই হেসে জানান অভিনেত্রী। অন্যদিকে তিয়াসার অভিজ্ঞতা ছিল একটু আলাদা। তিনি অকপটে স্বীকার করেন এই পুজোর দিনেই লুকিয়ে লুকিয়ে প্রেমে মজেছিলেন তিনি। তবে মায়ের ভয় থাকায় সবটাই ছিল গোপনে।

অভীকার স্মৃতিতে অবশ্য একটু আক্ষেপও রয়েছে। ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার কারণে তাঁর স্কুলে কখনও সরস্বতীপুজো হয়নি। তবে পাড়ার মানুষদের সঙ্গে মিলেই তাঁদের বাড়িতে পুজোর আয়োজন হত। পরিবারের সকলেই মিলে সেই পুজোর দায়িত্ব নিতেন। এখন কলকাতায় থাকার কারণে বাড়ির সেই পুজো খুব মিস করবেন বলেই জানান অভিনেত্রী।

উল্লেখযোগ্য বিষয় হল এই বছর সরস্বতীপুজোয় অভীকার জীবনে এসেছে নতুন সুখবর। এই প্রথম বড়পর্দায় মুক্তি পাচ্ছে তাঁর ছবি। তাই এবারের পুজো তাঁর কাছে আরও বিশেষ। শৈশবের স্মৃতি আর বর্তমান সাফল্যের মেলবন্ধনে সরস্বতীপুজো তিন অভিনেত্রীর জীবনেই হয়ে উঠেছে আবেগ আর আনন্দের উৎসব।