গোমাংস বিতর্কের রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনায় উঠে এলেন সায়ক চক্রবর্তী। এবার তাঁর ব্যক্তিগত জীবনের ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে নতুন বিতর্ক। প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, ব্যক্তিগত সমস্যা কেন প্রকাশ্যে আনা হচ্ছে। এই পরিস্থিতিতেই বিষয়টি নিয়ে কটাক্ষ করেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রাহুল লেখেন, বাংলার গো রক্ষকরা এখন বউদি আর বাউন্সার নিয়ে ব্যস্ত, গরুদের কী হবে। যদিও তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবে ‘বউদি’ প্রসঙ্গ তুলে যে ইঙ্গিত করেছেন, তা বুঝতে অসুবিধা হয়নি নেটিজেনদের। অনেকেই মনে করছেন, এই মন্তব্যের নিশানায় রয়েছেন সায়ক এবং তাঁর ঘিরে চলা বিতর্ক। পোস্টটি ঘিরে নেটমাধ্যমে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া।
এদিকে, সুস্মিতা রায় সম্প্রতি নতুন করে নিজের ব্যক্তিগত জীবন শুরু করেছেন। বিচ্ছেদের পর তিনি আবার বিয়ে করে নতুন সংসার গড়েছেন। তবে এই নতুন অধ্যায় শুরু করার সঙ্গে সঙ্গেই তাঁকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা এবং সমালোচনা। কেউ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ তাঁর পাশে দাঁড়িয়ে সমর্থনও জানিয়েছেন।
ঘটনার সূত্রপাত হয় যখন সুস্মিতা নিজের বিয়ের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেই পোস্টে সায়কের মন্তব্য ঘিরেই শুরু হয় নতুন বিতর্ক। অনেকের মতে, তাঁর মন্তব্যে ছিল কটাক্ষের সুর, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এর ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়তে থাকে এবং বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে।
আরও পড়ুনঃ ছোটপর্দা পেরিয়ে বড়পর্দায় নতুন শুরু! রোমান্টিক নায়ক হয়ে আসছেন সৈয়দ আরেফিন!
প্রসঙ্গত, এর আগেও গোমাংস বিতর্কে সায়ক চক্রবর্তীকে নিয়ে তীব্র আলোচনা হয়েছিল। সেই ঘটনা রাজনৈতিক মহলেও প্রভাব ফেলেছিল। নতুন এই বিতর্কের জেরে আবারও তিনি খবরের শিরোনামে। এদিকে রাহুলের কটাক্ষপূর্ণ পোস্টে বিষয়টি যেন নতুন মাত্রা পেয়েছে, যা নিয়ে নেটিজেনদের আগ্রহ আরও বেড়েছে।





