গত কয়েকদিন ধরে দুই জনপ্রিয় তারকাকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা জল্পনা ছড়িয়েছিল। অনেকেই দাবি করেছিলেন, দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কে নাকি এবার ইতি পড়েছে। বিশেষ করে একে অপরকে অনুসরণ না করা এবং বিশেষ দিনে কোনও শুভেচ্ছা বার্তা না দেওয়ায় সেই আলোচনা আরও জোরালো হয়। তবে হঠাৎ একটি পোস্ট ঘিরে বদলে যায় পুরো পরিস্থিতি।
জন্মদিন উদযাপনের একটি ব্যক্তিগত মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নেন এক অভিনেত্রী। ছবিতে দেখা যায়, কেক কাটার সময় দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে। ছবির সঙ্গে লেখা একটি বিশেষ বার্তা নেটমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেই বার্তায় তিনি এমন একজন মানুষের কথা উল্লেখ করেন, যিনি তাঁর জীবনকে অর্থপূর্ণ করে তুলেছেন।
এই পোস্ট সামনে আসতেই বিচ্ছেদের জল্পনায় অনেকটাই ভাটা পড়ে। গত কয়েকদিন ধরে তাঁদের সম্পর্ক নিয়ে যেসব আলোচনা চলছিল, তার মধ্যেই এই ছবি নতুন করে নানা প্রশ্ন তৈরি করেছে। যদিও দুই তারকার কেউই তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবুও অনুরাগীদের মধ্যে এই পোস্ট নিয়ে কৌতূহল বেড়েছে।
দীর্ঘদিন ধরেই বড় পর্দায় এই জুটির রসায়ন দর্শকদের নজর কেড়েছে। একাধিক ছবিতে একসঙ্গে কাজ করার পর তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। তবে দুজনেই বারবার নিজেদের ভালো বন্ধু বলেই দাবি করেছেন। তবুও তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কখনও থামেনি।
আরও পড়ুনঃ ‘সোশ্যাল হ্যান্ডেল দেখে কোনো লাভ হয়নি আমার!’ ‘অ্যালগরিদমের জন্য আমাকে কাস্ট করা হয় না’, ‘নওয়াজ যে জায়গায় পৌঁছেছে, আমি সেখানে পৌঁছাইনি!’ আজকের গ্ল্যামার দুনিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে সুব্রত দত্তর ভিন্ন লড়াই!
পরে জানা যায়, এই পোস্টটি করেছেন দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণান এবং জন্মদিন ছিল অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতির। সম্প্রতি তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়লেও মাঝরাতের সেই বিশেষ ছবি ও বার্তা নতুন করে তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু করেছে।





