গতকাল বিগ বসের (Big Boss) পর্বে দেখানো হয়েছে, টিকিট টু ফিনালের প্রথম পর্বের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে বাদ পড়েছেন রাজবীর, দুর্নিবার এবং নিরঞ্জন। তবে এই পর্বের ফলাফল ও সমীকরণ বিশ্লেষণ করলে দেখা যায়, দুর্নিবার বা রাজবীর ফাইনালে যাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে থাকায় এই টাস্কটি তাদের জন্য খুব একটা বাধ্যতামূলক ছিল না। কিন্তু নিরঞ্জনের এই বাদ পড়া তাকে বেশ কঠিন বিপদের মুখে ফেলে দিল।
আজকের খেলায় প্রতিযোগীদের অনেকেরই চাল বেশ অপরিপক্ব ও ভুল বলে মনে হয়েছে। রাজবীর ভুল করেছে নিরঞ্জনের সঙ্গে অসহযোগিতা করে, যার ফলে শক্তিশালী শত্রুর সংখ্যা সে নিজেই বাড়িয়ে তুলল। অন্যদিকে, দুর্নিবারের সঙ্গে তার তুচ্ছ ও অর্থহীন ঝগড়া তার আসল শক্তিকে ফুটিয়ে তুলতে পারেনি।
সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে দুর্নিবারের কৌশল নিয়ে। রাজবীরের স্বভাব ও বুদ্ধিমত্তা সম্পর্কে এতদিন পরেও স্পষ্ট ধারণা না থাকা তার বিচক্ষণতার অভাবকেই প্রমাণ করে। রাজবীরের সঙ্গে এই ধরনের ডিল করাটা তার গেমপ্ল্যানের সবথেকে দুর্বল দিক হিসেবে ধরা পড়েছে।
এই সমস্ত জটিল ক্যাচাল এবং দ্বন্দ্বের মাঝেও অত্যন্ত সুকৌশলে ও মসৃণভাবে বেরিয়ে গেছেন সৌরভ। ওয়াইল্ড কার্ডের সুযোগকে কাজে লাগিয়ে তিনি সবার চরিত্র ও মানসিকতা খুব ভালোভাবেই বুঝে নিয়েছেন এবং একই সঙ্গে একাধিক নৌকায় পা রেখে নিজের অবস্থান শক্ত রাখছেন।
আরও পড়ুনঃ শ’ত্রুতা ভুলে প্রশংসার ফুলঝুরি! সৌরভের দরবারে রাজবীরের প্রশংসায় পঞ্চমুখ সকলে! ৭০ দিনের জার্নি শেষে বিদায় নিল সোনামণি! শুরু বিগ বসের নতুন খেলা!
এসবের পাশাপাশি শো-তে জিতু ও সৃজলার নতুন কেমিস্ট্রি, তাঁদের প্রেম এবং মাঝেমধ্য়ে ঝগড়াঝাঁটি দর্শকদের দারুণ বিনোদন জোগাচ্ছে। কিন্তু এর ভেতরেও জিতুর ভূমিকা নিয়ে সংশয় রয়েছে, কারণ জিতু পেছনের ছুরি মারার স্বভাবের জন্য পরিচিত এবং সৃজলাও তাকে খুব একটা পছন্দ করেন না; ফলে বোকার মতো জিতুর সঙ্গে জুটি বেঁধে রাজবীর নিজের সব অস্ত্র হয়তো অজান্তেই খুইয়ে ফেলছে।





