বাংলা টেলিভিশন জগতের (Bengali Television) একজন অন্যতম জনপ্রিয় মুখ হলেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। বর্তমানে রাঙা বউ (Ranga Bou) ধারাবাহিকের নায়িকা পাখি চরিত্রে দেখা যাচ্ছে তাকে। ত্রিনয়নী ধারাবাহিকের মধ্যে দিয়ে জনপ্রিয়তার শিকড়ে পৌঁছেছিলেন তিনি। এই মুহূর্তে পরিবার এবং কাজ, দুটোই তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ।
মাত্র কয়েক মাস আগে লোকচক্ষুর আড়ালে কাউকে কিছু না জানিয়েই চুপি চুপি জনপ্রিয় পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে আইনি বিয়ে সারেন অভিনেত্রী। সামাজিকভাবে বিয়ে এই মুহূর্তে করতে চান না তিনি শোনা যাচ্ছে, দু’বছর পর সামাজিক ভাবে বিয়ের পরিকল্পনা রয়েছে শ্রুতির।
৩০ সেপ্টেম্বর ছিল অভিনেত্রীর জন্মদিন। স্বর্ণেন্দুর সাথে বিয়ের পর এটাই অভিনেত্রী শ্রুতির প্রথম জন্মদিন। ফলে একটু জাঁকজমক না করলে কি চলে? কেক, ফুল, খাওয়াদাওয়া সব মিলিয়ে এলাহি আয়োজন। ধীরে ধীরে সেইসব ছবি পোস্ট করছেন অভিনেত্রী। আর এবার এই ছবি নিয়েই বাধলো বিতর্ক।
অভিনেত্রী যে ছবিগুলি পোস্ট করেন সেখানে দেখা যায় গোটা খাট সাজানো ফুলের পাপড়িতে। চারদিক শুধু ফুলে সাজানো। আর মাঝে বসে ‘পাখি’ অর্থাৎ শ্রুতি দাস। জন্মদিনের সেলিব্রেশনে ফুলশয্যার খাট! ফুল দিয়ে সাজানো নায়িকার বিছানার ছবি দেখেই শুরু হয়ে গিয়েছে সমালোচনা। আগেও নানা কারণে নায়িকাকে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। যতবার তিনি সমালোচনার মুখে পড়েছেন ততবারই শক্তভাবে সমগ্র বিষয়টির মোকাবিলা করেছেন তিনি।
আরও পড়ুনঃ প্রোমো ছাড়াই ‘সন্ধ্যাতারা’য় ঘটে গেল বিরাট কান্ড, তারাকে বিয়ে করে ঘরে আনলো আকাশ,তেড়ে এলো সন্ধ্যা!
শ্রুতির ছবিতে দু’জন মন্তব্য করেছেন, “এটা কি ফুলশয্যার ছবি, না কি জন্মদিনের?” আবার কেউ লিখেছেন, “আপনার আদিখ্যেতা যেন বেড়েই চলেছে।” কারও কারও মন্তব্য, “ব্যক্তিগত ছবি তো নিজের কাছেই রাখতে পারেন। এমন সব ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করার কি কোনও মানে আছে?” তবে, কাউকে কোনও উত্তর দেননি শ্রুতি।
View this post on Instagram





