বর্তমানে জি বাংলার অধিকাংশ ধারাবাহিকী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং তার মধ্যেই একটি হলো অভিনেত্রী মানালি দে অভিনীত কার কাছে কই মনের কথা (Kar Kacche Koi Moner Kotha)। শুরু প্রথম থেকেই দারুন ভাবে জনপ্রিয়তা অর্জন করেছে এই ধারাবাহিক। ধূলোকণা ধারাবাহিকের পর আবার একবার এই ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় ফিরেছেন মানালি। আর ফ্রিতেই টিআরপি তালিকার একেবারে সেরার তালিকায় নাম লিখিয়েছে তার মেগা।
এই ধারাবাহিক তৈরি হয়েছে একজন বিবাহিত মেয়ে অসহায়তার গল্প নিয়ে যেখানে প্রথমে তার শ্বশুরবাড়িতে তার ননদ ছাড়া আর কেউই তার বন্ধু হয়ে উঠতে পারেনি। কিন্তু আস্তে আস্তে শাশুড়ি মাকে শিমুল একেবারে বদলে দিয়েছে। পাড়ার তিন বন্ধুর সাথে এখন শিমুলের শাশুড়ি এবং ননদও রয়েছে তার পাশে। বর্তমানে গল্পে দেখা যাচ্ছে শিমুল বর এবং দেওরকে তোয়াক্কা না করে নিজের মত জীবন যাপন করছে।
কিন্তু উল্টোদিকে পরাগ এবং পলাশ দুজনে দুর্গা পূজার মধ্যে শিমুলকে শায়েস্তা করার একের পর এক প্ল্যান কষে যাচ্ছে। আর তাদের সঙ্গ দিচ্ছে পলাশের হবু বউ প্রতীক্ষা। এরই মধ্যে সম্প্রতি একটি এপিসোডে দেখা গেছে পরাগ এবং পলাশ শিমুলকে মা দুর্গার সঙ্গেই বিসর্জন করে দেওয়ার কথা বলছে যা শুনে প্রতীক্ষা প্রথমে চমকে গেলেও পরে তাদের সঙ্গেই মিলে যায়।
এরই মধ্যে আজ এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে পরাগ এবং পলাশ প্ল্যান করে সিদ্ধিতে বিষ মিশিয়ে দিয়েছে। আর সুচরিতারা ভুলবশত সেই সিদ্ধি শিমুলকে দেয় এবং শিমুল অচেতন হয়ে পড়ে যায়। তারপরে যখন পরাগ শিমুলকে দেখতে আসে সে বেঁচে আছে কিনা তখন শিমুল তার হাতটা ধরে এবং বলে কেন করলে এরকম! তখনই সকলে বুঝতে পারে পরাগ করেছে এই কাজ।
আরও পড়ুনঃ মীনাক্ষীর চড়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল ময়ূরী! বিশ্বাস ভাঙার শাস্তি কেমন হয় বুঝলো ময়ূরী!
এই প্রোমো সামনে আসতেই হইচই বেঁধে গেছে দর্শক মহলে। প্রথম থেকেই একের পর এক বিষয় নিয়ে সমালোচনা শিখরে রয়েছে জি বাংলার ধারাবাহিক কার কাছে কই মনের কথা। বধূ নির্যাতন থেকে শুরু করে এবার ঘরের বউকে খুন করার প্ররোচনা! তবে এবার দেখার পালা এই প্রোমো ঠিক কতটা সাড়া ফেলতে পারে দর্শকমহলে!
View this post on Instagram





