স্টার জলসায় (Star jalsha) সম্প্রচারিত একটি হাই বাজেটের জনপ্রিয় ধারাবাহিক হলো LOVE বিয়ে আজকাল (Love Biye Aajkal)। আর পাঁচটা ধারাবাহিকের তুলনায় এই ধারাবাহিকের গল্প বেশ নতুনত্বে ভরপুর। সম্প্রতি ধারাবাহিকের নায়িকার মুখ বদল ঘটে গিয়েছে এবং নতুন নায়িকা হিসেবে দেখা যাচ্ছে তৃণার সাহাকে।
সম্প্রতি গল্পে এসেছে নতুন মোর। চুক্তি থেকে ধীরে ধীরে ভালোবাসায় বাধা পড়ছে ওম শ্রাবণ। পাশাপাশি নতুন নতুন সব বিপদের সম্মুখীন হচ্ছে তারা। তবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেই অপরাধীদের খুঁজে বের করতেও পিছপা হচ্ছেনা ধারাবাহিকের নায়ক-নায়িকা।
আরো পড়ুন: আসছে মোড় ঘোরানো সপ্তাহ, জলসার ধারাবাহিকে হতে চলেছে ধামাকাদার পর্ব, কোন কোন মেগা? জেনে নিন এখনি
সম্প্রতি LOVE বিয়ে আজকাল ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, শ্রাবণের সৎ শাশুড়ি মায়ের পালানোর সমস্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এবং সেটা বন্ধ করে দিয়েছে। ওম আর শ্রাবণ। তারা বুঝিয়ে দিয়েছে মুখোশ পরলেই লুকিয়ে থাকা যায় না।
ওম এর সাথে করে পুলিশ নিয়ে হাজির হয়। সে যখনই পুলিশকে বলে অ্যারেস্ট করার কথা ঠিক তখনই শ্রাবণের ফোনে তার দিদির মেয়ের ফোন আসে যে এতদিন অসুস্থ ছিল। ফোনটা দেখেই খুশি হয়ে রিসিভ করে শ্রাবণ। কিন্তু তারপর সে যা দেখতে পায় তাতে তার হার হিম হয়ে আসে।
শ্রাবণ ভেবেছিল সেই মুখোশধারীকে ধরে ফেলেছে কিন্তু তার এই ভাবনা একেবারেই ভুল। শ্রাবণ ভিডিও কলে দেখতে পায়, তার দিদির মেয়ে যেখানে রয়েছে, ঠিক তার পিছনে আরও একজন মুখোশ পরে দাঁড়িয়ে আছে। সে চিৎকার করে জিজ্ঞাসা করে “কে আপনি?” নতুন ধাঁধার সৃষ্টি হয় তার সামনে।





