‘মিথ্যেকে প্রমাণ করতে হয়, সত্যিকে প্রমাণ করতে হয়না…’ সহ অভিনেতার সঙ্গে প্রেম! মুখ খুললেন ‘গুড্ডি’ শ্যামৌপ্তি

টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)। একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। স্টার জলসার (Star Jalsha)’গুড্ডি’ (Guddi) ধারাবাহিকে অভিনয়ের পর তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। তবে শুধু জনপ্রিয়তাই নয়, লাইমলাইনের এই সুন্দরীকে শুনতে হয়েছে বহু কটাক্ষ।নেটিজেনদের ট্রোলিং শুনেও বিচলিত নন তিনি।প্রেম-ভালোবাসা-পরকীয়া চর্চায় তাঁর নাম উঠে এসেছে হেডলাইনসে। সম্প্রতি এ বিষয়ে মুখ খুললেন শ্যামৌপ্তি মুদলি।

ছোটবেলায় চেয়েছিলেন বাবার মতো উকিল হবেন। কিন্তু পরে অভিনয় জগতে পা রাখার পর থেকে তাঁর সেই ধারণা বদলে যায়। কোথাও গিয়ে অভিনয় হয়ে ওঠে সৌম্যপ্তির ভালোলাগার জায়গা, তাঁর পরিসর। অভিনেত্রীকে নিয়মে বাঁধা না গেলেও অভিনয় তাঁকে ভালোবাসায় বেঁধেছে। সৌম্যপ্তি বলেন, ধারাবাহিকের কাজ না থাকলে মন ভালো লাগে না তাঁর।

ছোট থেকেই পরিবারের সাপোর্ট পেয়েছেন। বাড়ির সকলের নয়নের মণি তিনি। মায়ের কাছে তাঁর যত রাজ্যের আব্দার। অভিনেত্রী বলেন, তিনি আদুরে হতে ভালোবাসেন। কাছের দুই-একজন বন্ধু থাকলেও ইন্ডাস্ট্রিতে তেমন ঘনিষ্ঠতা কারোর সঙ্গে নেই। ঝকঝকে নাইট পার্টি তাঁর পছন্দ নয়। ভালোবাসেন বই পড়তে, নিজের সঙ্গে সময় কাটাতে। অভিনেত্রী বলেন, “এখন সবাই জাজমেন্টাল…আমি সত্যিই নিজের সাথে সময় কাটাতে ভালোবাসি তাই বলছি।”

সম্প্রতি প্রেম-পরকীয়ার সম্পর্ক নিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হয়েছিল সৌম্যপ্তিকে। তিনি বলেন, “কোনো তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্ক গড়তে পারে না, আবার কোনো তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্ক ভাঙতেও পারে না।” খবরের কাগজের শিরোনাম নেটিজেনদের মত সবটাই দেখেছেন অভিনেত্রী। তাঁর মতে, মানুষ অনেক বেশি ব্যাবসা কেন্দ্রীক হয়ে পড়ছে। তাই তাঁরা নিজেদের লিমিটেশনটাও বুঝতে পারছে না।

আরও পড়ুনঃ  অবশেষে শিমুলের পাশে এসে দাঁড়ালো শহরের নামী উকিল! বিপাশাদের শতদ্রু জানিয়ে দিল সে বিয়েটা করবে না, আবার পাশে এসে দাঁড়ালো শিমুলের!

যদিও গোটা বিষয়টিতে কোনো প্রতিক্রিয়া দিতে চান না অভিনেত্রী। তাঁর মতে, “মিথ্যেকে প্রমাণ করতে হয়, সত্যিকে প্রমাণ করতে হয়না”। সৌম্যপ্তি বলেন, তিনি সবাইকে চুপ করাতে পারবেন না, সবাইকে শোধরাতেও পারবেন না। তাই সময়ের অপেক্ষা করাই শ্রেয়। তাঁর মতে, “এখন কেউ সহকর্মীর চোখে কাউকে দ্যাখে না। একসঙ্গে কাজ করছে মানেই সম্পর্ক রয়েছে এটাই সকলের ভাবনা।” আপাতত বিতর্কে কান না দিয়ে কাজ নিয়েই ডুবে থাকতে চান সৌম্যপ্তি। খুব শীঘ্রই নতুন কোনো কাজের খবর আসছে বলেও আভাস দিলেন অভিনেত্রী।