নতুন সিরিয়াল আসার জন্য শেষের ঘণ্টা বাজলো স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’র!

স্টার জলসা (Star Jalsha) আর জি বাংলার (Zee Bangla) মধ্যে চলছে টিআরপি (TRP) মহারণ। তালিকা দখলের লড়াইয়ের জেরে দুই চ্যানেলেই আসছে একাধিক নতুন ধারাবাহিক (Bengali Serial)। স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল ‘তুমি আসে পাশে থাকলে’। টেলি মহল সূত্রে খবর, ধারাবাহিকটি হবে ভৌতিক গল্প অবলম্বনে। যা নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহের অন্ত নেই।

কিছুদিন আগে স্টার জলসার পর্যায়ে শুরু হয়েছে ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’। টিআরপি তালিকায় দুর্দান্ত স্কোর না হলেও ধারাবাহিকের নায়ক-নায়িকার জুটি বেশ জনপ্রিয় হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ধারাবাহিকের নায়কের চরিত্রে রোহন ভট্টাচার্য এবং নায়িকার চরিত্রে অঙ্গনা রায়কে বিশেষ পছন্দ করেছেন নেটিজেনেরা। ‌

Bengali serial, Latest Serial Update, Promo, Star Jalsha, Tumi Ashe Pashe Thakle, তুমি আসে পাশে থাকলে, বাংলা সিরিয়াল, স্টার জলসা

‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকটি একদম অন্যরকম একটি প্রেমের গল্পের আদলে শুরু হয়। ধারাবাহিকটির নায়িকা পারো মৃত এবং নায়ক দেব জীবিত। তবে মৃত্যু কাড়তে দেব-পারোর ভালোবাসা। দুই জগতের দুটি মানুষের অমর ভালোবাসাকে পর্দায় তুলে ধরেন জলসা কর্তৃপক্ষ। কিন্তু কিছুদিন যেতেই ধারাবাহিকে এসেছে নতুন মোড় উপস্থিত হয়েছে নতুন নায়িকা পার্বতী।

কারোর মতো হুবহু দেখতে পার্বতীর সঙ্গে ঘটনাচক্রে বিয়ে হয় দেবের। পরে জানা যায় পার্বতী পারোর যমজ বোন।‌ প্রথমে ভালোবাসতে না পারলেও ধীরে ধীরে পার্বতীর প্রতি দুর্বল হচ্ছে দেব। পার্বতীর বোন পারো চায় তার ভালোবাসা দেব ভালো থাকুক তাই দিদির হাতেই সংসার ও ভালবাসার দায়িত্ব তুলে দিয়ে নিজেকে সবকিছু থেকে সরিয়ে নিয়েছে পারো। এখন পার্বতীর দায়িত্ব বোনের খনিকে খুঁজে বের করা এবং দুহাতে দেবের পরিবারকে আগলে রাখা।

আরও পড়ুনঃ পরাগকে বিষ খাইয়েছে পলাশ তার প্রমাণ পেল মধুবালা! সত্যি বলে অনির্বাণের মুখ বন্ধ করে দিল শিমুল

অন্যদিকে স্টার জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘বঁধুয়া’। এ ধারাবাহিক কে কোন স্লোটে দেখানো হবে তা নিয়ে এখনো স্পষ্ট করে জানায়নি স্টার জলসা কর্তৃপক্ষ। স্টুডিও সূত্রে খবর খুব সম্ভবত নতুন ধারাবাহিককে জায়গা দিতে স্থানান্তরিত হতে পারে তুমি আশে পাশে থাকলে।