বন্ধ হওয়ার আগেই লাভ বিয়ে আজকাল ছেড়ে দিলেন নায়ক! অভিনেতার নতুন প্রজেক্টের ঝলক এলো সামনে!

বন্ধের মুখে স্টার জলসার (Star Jalsha) ধারাবাহিক ‘লাভ বিয়ে আজকাল’ (Love Aajkaal Biye)। টিআরপি (TRP) তালিকায় ছক্কা না হাঁকাতে না পেরেই বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক। যদিও চ্যানেল বা নির্মাতা সূত্রে কনফার্ম খবর মেলেনি। তবুও যা রটে তার খানিকটা সত্যিতো বটে! গত কয়েক সপ্তাহ ধরে টিআরপিতে ভাল ফল করছে না শ্রাবণ-ওমের প্রেম কাহিনি।

‘লাভ বিয়ে আজকাল’ নিয়ে তাই উন্মাদনা কমেছে দর্শক মহলে। তবে ধারাবাহিক শেষে হতে না হতেই ফের নয়া কাজের ঘোষণা করলেন ধারাবাহিকের নায়ক অভিনেতা ওম সাহানি। শীঘ্রই সন্দীপ বসুর নতুন সিনেমায় দেখতে পাওয়া যাবে তাঁকে। মঙ্গলবার ছিল ছবির ফটোশ্যুট। ওমের সঙ্গে প্রথমবার বড়পর্দায় কাজ করতে চলেছেন পরিচালক। নতুন পরিচালক-অভিনেতা জুটির আসন্ন কাজ দেখতে তাই উদগ্রীব দর্শকমহল।

স্টুডিও পাড়া সূত্রে খবর, ছবির নাম ‘ইনোসেন্ট’। ছবিতে ওমের বিপরীতে থাকছেন নতুন নায়িকা। টলিপাড়ার একেবারে ঝকঝকে নতুন মুখ তিনি। নবাগতার নাম মৌসুমি দাস। পরিচালকের মুখে অভিনয়ের প্রশংসা শুনে গদগদ মৌসুমি। ছবির চরিত্রের সঙ্গে একেবারে মানানসই তিনি।

সিনেমা প্রসঙ্গে পরিচালক বলেন গল্পের প্লট খুব ভাল লেগেছে নায়কের। ছবিতে সবরকম মশলাদার এলিমেন্টস রয়েছে যা বাংলা সিনেমার দর্শকরা পছন্দ করবেন। ভাই-বোনের সম্পর্ক, প্রেম, বিচ্ছেদ, অ্যাকশান সব নিয়ে ভরপুর জমজমাট স্ক্রিপ্ট।

আরও পড়ুনঃ স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড নাকি বাংলার সবচেয়ে বড় বিয়েবাড়ি! রবিবারের সন্ধ্যেতে থাকছে দারুন চমক

নবাগতা নায়িকা মৌসুমীর বক্তব্য, তাঁর চরিত্রের সঙ্গে ব্যক্তি মৌসুমীর অনেক মিল। সিনেমার গল্পে ভাইবোনের সম্পর্কের একটি আঙ্গিক রয়েছে। মৌসুমীর নিজেরও একজন দাদা রয়েছেন যিনি মৌসুমীকে নিয়ে সমান ভাবে পজেসিভ। গল্পে একটি সুন্দর প্রেমের আঙ্গিক রয়েছে। ওমের সঙ্গে কাজ করে তাঁর ভাল অভিজ্ঞতা হয়েছে। আগামী দিনে দর্শকদের ভালোবাসার সঙ্গে আরও ভাল ভাল কাজ করতে চান নবাগতা নায়িকা মৌসুমি দাস।