এই মুহূর্তে বাংলা বিনোদন (Entertainment) জগতের অন্যতম জনপ্রিয় চ্যানেল হল জি বাংলা এবং স্টার জলসা। প্রতিমুহূর্তে এই চ্যানেল গুলিতে নতুন নতুন সব মেগা সিরিয়ালের (Mega Serial) আবির্ভাব ঘটছে। আর একটু এদিক থেকে অধিক হলেই টিআরপি (TRP) কমে যাচ্ছে আর নতুন পুরনো নির্বিশেষে ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হচ্ছে। এইবার ঠিক এমনই ঘটতে চলেছে এক জনপ্রিয় ধারাবাহিকের সাথে।
টিআরপি না থাকলে যে কোন মুহূর্তে সেই ধারাবাহিকটিকে বন্ধ করে দিতে পারে চ্যানেল কর্তৃপক্ষ, এই বিষয়টা মাথায় রেখেই প্রত্যেকটি প্রোডাকশন হাউস তাদের নতুন ধারাবাহিকের সম্প্রচার শুরু করে। ঠিক এমন ভাবেই আজ থেকে নয় মাস আগে শুরু হয়েছিল এক জনপ্রিয় ধারাবাহিক। যা শুরুতেই মন জয় করে নিয়েছিল দর্শকদের।
কিন্তু দুর্ভাগ্যবশত এক বছর পূর্ণ হওয়ার আগেই ধারাবাহিকটির অন্তিম সময় ঘনিয়ে এলো। টিআরপি তুলতে না পারায় চ্যানেল কর্তৃপক্ষ ঠিক করেছে এই মাসের শেষেই ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হবে। অন্তিম তারিখ অবধি সম্প্রচার করে দিয়েছে চ্যানেল। দর্শকরা মোটেই চাননি তাদের প্রিয় এই ধারাবাহিক এত তাড়াতাড়ি শেষ হয়ে যাক।
আরো পড়ুন: তোমাদের রানী ধারাবাহিকে মহাপর্ব! দীর্ঘ অপেক্ষার অবসান! তবে জন্ম দেওয়ার আগে একি বিপদের মুখে রানী? প্রকাশ্যে নয়া প্রোমো
বর্তমানে স্টার জলসা আর জি বাংলা ছাড়াও সান বাংলা কালার্স বাংলা ইত্যাদি চ্যানেলগুলিও নিজেদের ধারাবাহিক গুলির মাধ্যমে দর্শকদের প্রভাবিত করছে। এই চ্যানেলগুলিতেও বেশ কিছু ধারাবাহিক সম্প্রচারিত হয় যেগুলি দর্শকরা দেখতে পছন্দ করেন। ঠিক এমন করেই সান বাংলা চ্যানেলে কয়েক মাস আগে শুরু হয়েছিল রূপসাগরে মনের মানুষ।
এই ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছিল অভিনেত্রী রুকমা রায়কে। এখানে আরো এক জনপ্রিয় অভিনেত্রী নবনীতা মালাকারকেও দেখতে পেয়েছেন দর্শক মহল। টিআরপি তুলতে না পারায় মাত্র নয় মাসের মাথায় ৩১ মার্চ ধারাবাহিকটির অন্তিম সম্প্রচার করছে চ্যানেল।






