এই সমাজে মেয়েদের সাথে প্রতিনিয়ত যে সমস্ত অন্যায় ঘটে চলেছে, সেগুলিকেই নাটকীয়তার মোড়কে পরিবেশন করছে জি বাংলার (Zee Bangla) অন্যতম বাস্তব কেন্দ্রিক ধারাবাহিক কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। টিআরপি তালিকায় তেমন সফলতা লাভ করেন না পারলেও সামনের বহু মেয়ের জীবনে দাগ কাটতে সক্ষম হয়েছে এই ধারাবাহিক।
ধারাবাহিকের গল্প অনুযায়ী, মূলত চারজন নায়িকাকে কেন্দ্র করে এই ধারাবাহিকটি সম্প্রচারিত হচ্ছে। প্রধান নায়িকা শিমুল হলেও বাকিদের জীবনের গল্প গুলিকেও সমান গুরুত্ব দিয়ে তুলে ধরা হচ্ছে। ইতিমধ্যেই দর্শকরা দেখেছেন শিমুলের সাথে ঠিক কি কি ঘটেছে। তারপরেও মাথা তুলে দাঁড়িয়েছে শিমুল এবং বর্তমানে সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে সে।
সুচরিতার জীবনটাও সুখের নয়। স্বামী ভাগ্য তার ভীষণ খারাপ। বিয়ে হয়ে যাওয়ার পর সে পরকীয়ায় আসক্ত হয় এবং নির্দ্বিধায় সুচরিতা ও তার মেয়েকে ছেড়ে চলে যায়। আর বিপাশার স্বামী তো আরো এক কাঠি উপর দিয়ে যায়। সে বিপাশাকে রেখে আরো একটা সংসার গড়ে তুলেছে। বিপাশা নিজেকে সব থেকে সুখী মনে করতো। কিন্তু তার এই ভুল ধারণা ভেঙে গিয়েছে।
এইবার পালা শীর্ষার। তার জীবনে যেটা ঘটতে চলেছে সেটা ভেবেই শিউরে উঠবেন দর্শক মহল। কিছু দিন আগেই এই ধারাবাহিকে একজন নতুন পুলিশ অফিসারকে দেখা গিয়েছে। এই অফিসার যে শিমুলকে বেশ পছন্দ করে সেটা তার চাহনিতেই বোঝা গিয়েছিল। দর্শকরা হয়তো ভেবেছিলেন পরাগের পর ইনি হতে চলেছেন শিমুলের নায়ক। কিন্তু দর্শকদের সেই ধারণা ভুল।
আরও পড়ুন: প্রাধান্য পাচ্ছে না নায়ক! গীতা LLB- র নায়কের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ দর্শকের! কটাক্ষের মুখে ব্লুজ প্রোডাকশন
এই পুলিশ অফিসার হয়ে ধারাবাহিকে প্রবেশ করেছে অভিনেতা রাহুল দেব বোস। শুরুতে তাকে সত মনে হলেও তার চরিত্রটি সম্পূর্ণ নেতিবাচক হয়ে উঠতে চলেছে। পরবর্তীতে দেখা যাবে তিনি একজন অত্যন্ত অসৎ এবং খারাপ ব্যক্তি। আর তার থেকেও বড় বিষয় হলো তিনি শীর্ষার স্বামী। দর্শকরা, এবার আর পরকীয়া দেখতে চান না। প্রত্তের জীবনই কোনো না কোনো ভাবে পরকীয়ায় আচ্ছন্ন। শীর্ষার জীবনে নতুন কিছু দেখতে চান ভক্তরা। যদি সত্যি শীর্ষার সাথে এরকম কিছু ঘটে তবে কেমন লাগবে দর্শকদের?
View this post on Instagram





