এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chowa) ধারাবাহিকটি এই চ্যানেলের সব থেকে পুরনো ধারাবাহিক হিসেবে টেলিভিশনের পর্দায় সফলভাবে সম্প্রচারিত হচ্ছে। এত দীর্ঘ সময় ধরে টেলিভিশনের পর্দায় টিকে থাকা বেশ পরিশ্রমের। একটা সময় ছিল যখন প্রত্যেকটি সপ্তাহেই বেঙ্গল টপারের জায়গা দখল করতো এই মেগা।
বর্তমানে একাধিক মেগা ভিড় করেছে জলসার পর্দায়। যার ফলে বেশ খানিকটা পড়ে গিয়েছে এই ধারাবাহিকের টিআরপি। প্রতিযোগিতায় প্রথম পাঁচ থেকে বেরিয়ে গিয়েছে এই মেগা। তবুও ভক্তদের মাঝে এই ধারাবাহিকটি চিরসবুজ। এখনো অনেক ভক্ত ধারাবাহিকের নায়ক নায়িকার মিল হওয়ার অপেক্ষায় দিন গুনছে। তবে সেটা আর হওয়ার নয়। কারণ ধারাবাহিক ছেড়ে দিলেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)।

বহু দিন হলো বিচ্ছেদ ঘটেছে নায়ক নায়িকার। ভেঙে গিয়েছে দর্শকদের অত্যন্ত প্রিয় এবং এই মেগা ইউএসপি সুদীপা জুটির। দীপার জীবনে এসেছে নতুন নায়ক অর্জুন। তাদের বিয়েটা সত্যি না হলেও কিছু দিনের মধ্যেই এক হবে তারা। এমনটাই দেখা গিয়েছে প্রোমোয়। নায়ক সূর্যের সাথে অনেকটাই দূরত্ব তৈরি হয়েছে দীপার। তার বেশিরভাগ কাজই মেনে নিতে পারছেন না ভক্তরা। দর্শকরা হয়ত খেয়াল করেছেন বহুদিন গল্পে অনুপস্থিত অভিনেতা দিব্যজ্যোতি দত্ত।
ধারাবাহিকের প্রধান চরিত্রদের খুব বেশিদিন ধারাবাহিক থেকে দূরে রাখা হয় না কারণ তাদের উওপের টিআরপি অনেকাংশে নির্ভর করে। তাদেরকে দেখতেই ভিড় করেন ভক্তরা। সেখানে বহুদিন সূর্যের দেখা মিলছে না ধারাবাহিকের পর্দায়। তবে কি সত্যিই ধারাবাহিক ছেড়ে দিলেন অভিনেতা? এখন এই প্রশ্নই বাসা বেঁধেছে ভক্তদের মনে।
আরও পড়ুনঃ পা’পে’র ঘড়া পূর্ণ পলাশের! অ’স’হা’য় দাদার গা’য়ে হা’ত তুললো সে, শিমুল পারবে এই অ’ন্যা’য়ের শা’স্তি দিতে!
যত দূর জানা যাচ্ছে, অনির্দিষ্ট কালের জন্য ধারাবাহিকে অনুপস্থিত থাকবেন নায়ক দিব্যজ্যোতি দত্ত। তার ধারাবাহিক ছেড়ে দেওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে যতদূর সম্ভব আর বেশিদিন এই ধারাবাহিকে থাকবেন না অভিনেতা। কারণ তার প্রয়োজন ক্ষীণ হয়ে এসেছে। আর খুব তাড়াতাড়ি ধারাবাহিকের গল্পে ইতি টানতে চলেছে কর্তৃপক্ষ।





