বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় বর্তমানে একটি ধারাবাহিক শেষ হচ্ছে এবং তার জায়গা দখল করছে আরো একটি নতুন ধারাবাহিক। এই ভাবেই চলছে বাংলা ধারাবাহিকের আসা যাওয়া। এই আসা যাওয়ার মাঝে বেশ কিছু ধারাবাহিক এবং তার কলা কুশলীরা দর্শকদের মনে গভীর ছাপ ফেলতে সক্ষম হচ্ছে। নিজেদের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিচ্ছে তারা।
একটি ধারাবাহিক যখন শুরু হয় তখন দর্শকরা অনেক আগ্রহের সাথে সেটিকে দেখা শুরু করেন। কিন্তু যখন ধারাবাহিক শেষ হয় তখন দর্শকদের মন খারাপ হয়ে যায়। কারণ বহুদিন যাবত সেটি দেখতে দেখতে সেই ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্র তাদের পরিবার হয়ে ওঠে। এইবার আরও একটি ধারাবাহিক শেষ হয়ে যেতে চলেছে স্টার জলসার (Star Jalsha) পর্দা থেকে।
যতদূর জানা যাচ্ছে আজই হয়ে যাচ্ছে সেই ধারাবাহিকের অন্তিম শুটিং। প্রত্যেকটি ধারাবাহিকের কলাকুশলীদের জীবনে এই দুটো দিন খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এই দুটো দিন হল ধারাবাহিকের একদম প্রথম দিনের শুটিং পর্ব এবং ধারাবাহিকের শেষ দিনের শুটিং পর্ব। এই দুটো দিন সেই ধারাবাহিকের গোটা টিম আবেগপ্রবণ হয়ে পড়েন। বেশ কিছু মাস অথবা এক বা একাধিক বছর ধরে একসাথে কাজ করতে করতে তারা একে অপরের সাথেও বেশ মায়ায় আবদ্ধ হয়ে যান।
দর্শকদের জানানো হয়েছিল ২১ এপ্রিল শেষ হচ্ছে স্টার জলসা চ্যানেলের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক রামপ্রসাদ(Ramprasad) । আধ্যাত্মিকতায় পরিপূর্ণ এই ধারাবাহিকটি শেষ হ য়ে যাওয়ার খবর শুনে বেশ শোকাহত হয়েছিলেন দর্শক মহল। জানা গিয়েছিল ২২ এপ্রিল থেকে ওই একই সময় সম্প্রচার শুরু করবে জনপ্রিয় প্রোডাকশন হাউস সুরিন্দর ফিল্মসের নতুন আধ্যাত্মিক মেগা ভক্তির সাগর।
আরো পড়ুন:শিমুলের চরিত্রে কা’লি ছে’টা’তেই রে’গে গেলো পরাগ! প্রতীক্ষার কথার যোগ্য জবাব দিলো শিমুল!
এই রামপ্রসাদ ধারাবাহিকটির শেষ শুটিং হচ্ছে আজ। আজকের পর আর কখনোই এই ধারাবাহিকের কলাকুশলীরা একসাথে শুটিং চলাকালীন ঘটনাবলীর আনন্দ নিতে পারবে না। হই হই করে তারা কাটিয়ে দিয়েছে বেশ কয়েকটি মাস। এবার বিদায়ের পালা। যার ফলে স্বাভাবিকভাবেই বেশ মন খারাপ ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রী সহ গোটা টিমের। সবে দর্শকদের মন খারাপ ঘোচাতে ঠিক তার পরের দিনই উপস্থিত হচ্ছে ভক্তের সাগর।





