মৃত্যুশয্যায় কাতরাচ্ছে সূর্য! শেষ জীবনে ফের দীপার কাছে ফিরল সে! ছেলের অবস্থা দেখে অবাক হয়ে গেল লাবণ্য!

এই মুহূর্তে দাঁড়িয়ে স্টার জলসার (Star jalsha) সব থেকে পুরনো এবং জনপ্রিয় ধারাবাহিকটি হলো অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। প্রতিটা পদক্ষেপেই অনেক অগ্নিপরীক্ষা দিয়েছে এই ধারাবাহিকের নায়িকা দীপা। প্রতিমুহূর্তে নতুন নতুন বাধার সম্মুখীন হয়েছে সে। সবকিছুতে পেরিয়ে নিজের জীবনে যখন একটু শান্তির খোঁজ করছিল নায়িকা, তখনই তার জীবনে আবার ধেয়ে এলো এক নতুন বিপদ।

বর্তমান গল্প অনুযায়ী, দীপা বুঝে গিয়েছে অর্জুনদা তার জন্য নয়। অর্জুনকে বিয়ে করলে সে নিজের এবং অর্জুনের দুজনের জীবনই নষ্ট করবে। তাই নিজেকে নির্দোষ প্রমাণ করার পর শেষ পর্যন্ত এই বিয়েটা বাতিল করে দিল দীপা। দীপার জীবনে যেমন হঠাৎ করেই অর্জুন এসে আবির্ভূত হয়েছিল ঠিক তেমনি হঠাৎ করেই চলে যেতে হল তাকে। তবে এই ঘটনা সূর্যের ফিরে আসার পূর্বাভাস দিয়েছিল ভক্তদের আর এইবার সেটাই ঘটলো ধারাবাহিকের পর্দায়।

দীপার জীবনে ফিরে এল সূর্য

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, দীপা তার দুই মেয়ে সোনা রুপাকে নিয়ে রাত্রিবেলা ঘুমোচ্ছে। এমন সময় সে স্বপ্ন দেখে খুব বিধ্বস্ত অবস্থায় তার দিকে হাত বাড়িয়ে তাকে ডাকছে তার ডাক্তারবাবু অর্থাৎ সূর্য। হঠাৎ করেই ঘুমটা ভেঙে যায় দীপার। সে মনে মনে ভাবতে থাকে, মন থেকে মুছে দেওয়ার পরেও কেন হঠাৎ করে সূর্যকে দেখলো সে? সূর্য ঠিক আছে তো? সকালবেলা উঠে ঠাকুরের কাছে পুজো দিয়ে বাড়িতে ফিরে সে জানতে পারে লাবণ্যর শরীরটা খুব একটা ভালো নেই।

দীপা তাড়াতাড়ি চলে যায় লাবণ্যর ঘরে। সেখানে গিয়ে সে দেখতে পায়, লাবণ্য সূর্যের সমস্ত ছোটবেলাকার জিনিসপত্র, সার্টিফিকেট জামা কাপড় বের করে সেগুলোকে বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। এরপর দীপা জানতে পারে লাবণ্য রাত্রিবেলা ঠিক সেই স্বপ্নটাই দেখিয়েছে যেটা দীপা রেখেছিল। এরপর তাদের দুজনেরই মনে হতে থাকে সূর্য তাদেরকে খুঁজছে কিন্তু খুঁজে পাচ্ছে না। এরপর দেখা যায় লাবণ্য আর প্রবীর ঠিক করেছে এই সমস্ত সম্পত্তি সবার মধ্যে সমানভাগে ভাগ করে দেবে।

আরও পড়ুন: “কোন মেল অ্যাক্টরের জীবন নিয়ে কিন্তু এমন কাদা ছোড়াছুড়ি হয় না”- অভিনয় থেকে প্রেম, সবমিলিয়ে অকপটে ইশা

দীপাকে ফোন করলো সূর্য

দীপা এসে সবাইকে বোঝায়, এত তাড়াহুড়ো করার কোন প্রয়োজন নেই কারণ তারা এখন সবাই একসাথে আছে। তারপর উকিল বাবুকে চা করে দিতে যেতে গেলেই হঠাৎ করে তাদের ল্যান্ড লাইনে একটা ফোন আসে। দীপা ফোনটা ধরলে কেউ কোন কথা বলে না। এইভাবে বিষয়টা দুই তিনবার পুনরাবৃত্তি ঘটে। তার পরের বার লাবণ্য ধরে তখনও কেউ কোন কথা বলতে চায় না। বিষয়টা অবাক লাগে সবার। অন্যদিকে দেখা যায় সূর্য একটা হাসপাতালে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। মাঝে মধ্যে মানুষকে ভারসাম্য হারিয়ে ফেলে ডাক্তার নার্সদের দিকে জিনিসপত্র ছুড়ে মারছে সে। হাসপাতাল কর্তৃপক্ষ সূর্যের বাড়ির লোকেদের খোঁজ করছে কিন্তু এখনো অবধি তারা কিছুই জানতে পারেনি।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)