Anurager Chowa Today Episode: এই মুহূর্তে স্টার জলসার (Star jalsha) চ্যানেলে সম্প্রচারিত সব থেকে পুরনো এবং জনপ্রিয় ধারাবাহিকের তালিকার উপরে রয়েছে অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) ধারাবাহিকটি। এই ধারাবাহিকের জনপ্রিয়তার প্রধান কারণ হলো নায়িকা দীপার অভিনয়। এই ধারাবাহিকের নায়িকা দর্শকদের শিখিয়েছে যে কোন পরিস্থিতিতেই কিভাবে নিজের পরিবারের পাশে থাকতে হয়। এখন দীপার একমাত্র লক্ষ্য তার ডাক্তারবাবুর অনুসন্ধান।
বর্তমান গল্প অনুযায়ী, কিছুদিন যাবত সেনগুপ্ত বাড়িতে এমন সব কাণ্ডকারখানা চলছে যেগুলো কিছুতেই মেনে নিতে পারছে না পরিবারের সদস্যরা। এই সমস্ত বিষয়গুলি ঘটছে সূর্য সেনগুপ্ত নামটাকে কেন্দ্র করে। একবার সূর্যের নামে পার্সেল আসছে, আরেকবার তার নাম করে দুই ব্যক্তি এসে তাদের ঘর তোলপাড় করছে। তাই এবার দীপা ঠিক করেছে ডাক্তারবাবুকে খুঁজে বের করতেই হবে। আর তারই প্রস্তুতি নিল নায়িকা।
অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ১৪ মে (Anurager Chowa Today Episode 14 may)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, দীপা তাড়াতাড়ি পুলিশের কাছে খবর দেয়। আর সবাই মিলে দরজার ওপার থেকে দেখতে থাকে কিভাবে সেই অজ্ঞাত ব্যক্তি তাদের ঘর লন্ডভন্ড করছে। পুলিশ আসার আগেই সেই ব্যক্তি পালিয়ে যায়। দীপা পড়ে যায় ভীষণ চিন্তায়। কারণ এই সমস্ত ঘটনা একেবারেই স্বাভাবিক নয়। আর এই অস্বাভাবিক ঘটনার পিছনে কে বা কারা রয়েছে সেটা না জানা অবধি তাদের শান্তি নেই। তবে দীপা এই সবকিছু থেকে এটুকু বুঝতে পারে যে, কেউ আছে যারা ডাক্তারবাবুর খোঁজ করছে।
তবলাকে দায়িত্ব দিলো দীপা
এরপর দীপা সোজা দেখা করে তবলার সাথে। সে তবলাকে ওই পেপারে দেখা ছবিটার কথা বলে। এর পাশাপাশি এটাও জানায় যে, খুব তাড়াতাড়ি সে ডাক্তারবাবুর খোঁজে বেরোতে চলেছে। তাকে ডাক্তারবাবুর খোঁজ পেতেই হবে। সে তবলাকে সাথে নিতে চায় না কারণ তার একার পক্ষে অনেক জায়গায় যাওয়া সুবিধাজনক। কেউ সাথে থাকলে যেটা সম্ভব না। তাছাড়াও সে না থাকলে সোনা রুপা এখানে একা থাকবে। তাই তাদের দেখভালের জন্য কাউকে প্রয়োজন। সেনগুপ্ত বাড়ির মানুষজন তো রয়েইছে পাশাপাশি তবলাকেও এই বিষয়ে সাহায্য করতে বলে দীপা। তবলা কথা দেয় সে দীপার অবর্তমানে সোনা রুপাকে দেখে রাখবে।
আরও পড়ুন: গৌরী এলোর অভিনয় দেখে ট্রোল করেছিলেন যে ভক্তরা, তাদেরই মন জিতলেন মোহনা! নতুন প্রোমো দেখে অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ দর্শক
ডাক্তারবাবুর খোঁজে বেরিয়ে পড়লো দীপা
এরপর রাত্রিবেলা সোনা রুপার জন্য একটা চিঠি লেখে দীপা। সেখানে সে তার দুই মেয়েকে জানায়, তাদের মা তাদের বাবা অর্থাৎ ডাক্তার বাবুর সন্ধানে যাচ্ছে। সেখানে অনেক বিপদ তাই সে কাউকে নিতে চায় না। বাড়ির কেউ জানলে বিপদ আরো বাড়বে। তাই তারা যেন কাউকে কিছু না বলে। আর দীপার জন্য যেন চিন্তা না করে। সোনা রুপা এসব দেখে নিজেরাও ব্যাগ নিয়ে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নেয় কিন্তু অন্ধকারে অসাবধানতাবশত সোনা একটা জিনিস মাটিতে ফেলে দেয় যার আওয়াজে সবাই উঠে পড়ে।





