বিবেচনা না করে করা কাজকর্ম বেশিরভাগ সময় মানুষকে বিপদে ফেলে। সেনগুপ্ত পরিবারের অবিবেচিত সিদ্ধান্ত বিপদে ফেললো স্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager Chowa) ধারাবাহিকের নায়িকা দীপাকে। দরকারের সময় দীপার পাশে থাকেনি কেউ। বর্তমানে দীপার প্রাক্তন শ্বশুরবাড়ির অতিরিক্ততা দীপার জীবনের সবথেকে বড় কাল হয়ে দাঁড়ালো।
বর্তমান গল্প অনুযায়ী, দীপা তার ডাক্তারবাবুর খোঁজে এক অচেনা অচেনা জায়গায় এসে উপস্থিত হয়েছে। সৌভাগ্যবশত খুব তাড়াতাড়ি ডাক্তারবাবুর দেখা পেয়েছে সে তবে তার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনায় সে তার সমস্ত স্মৃতি হারিয়েছে। কি ঘটেছিল এবং কি কি ঘটতে চলেছে তার আন্দাজ করার চেষ্টা করছে দীপা আর এর মাঝেই তাকে নতুন করে বিপদে ফেলল তার প্রাক্তন শ্বশুরবাড়ি।
অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ২৬ মে (Anurager Chowa Today Episode 26 may)
সূর্যের কথায় অবাক নার্স
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, দীপাকে অন্য রোগীদের সাথে দেখে কিছুতেই মেনে নিতে পারেনা সূর্য। সব সময় তার কাছে চায় দীপাকে। আর একবার এই টান চোখে পড়ে মিসেস দাসের। সে সূর্যকে জিজ্ঞাসা করে, ওই মেয়েটাকে কি সে চেনে? সূর্য বলে, সে ওই মেয়েটাকে চেনে। এই মেয়েটা তাকে খাইয়ে দেয় তাকে ঘুম পাড়িয়ে দেয় আর তাকে অনেক ভালোবাসে। কথাটা শুনে অবাক হয় মিসেস দাস।
সোনা রুপাকে ধরে নিয়ে গেল পুলিশ
অন্যদিকে সত্য সোনা রুপার জন্য দুটো নতুন জামার কিনে নিয়ে আসে। সোনা রুপা ভীষণ খুশি হয়। তখনই চলে আসে সেই টোটোওয়ালা। সাথে আসে পুলিশ। সেখানেই সোনা রুপা জানতে পারে তাদের বাড়ির লোকজন তাদের নামে বিজ্ঞাপন দিয়েছে। সবাইকে পুলিশ থানায় তুলে নিয়ে যেতে চাইলে সোনা রুপা বলে, তারা চায় না তাদের জন্য বাকিরা বিপদে পড়ুক। তাই পুলিশ যেন শুধুমাত্র তাদেরকেই নিয়ে যায়। কিন্তু সত্য দুটো বাচ্চাকে একা ছাড়তে চায় না। তাই সেও তাদের সাথেই যায়।
আরও পড়ুনঃ মন খারাপ থেকে মনের ডাক্তার প্রসঙ্গে খোলামেলা দিব্যজ্যোতি,’সাইকোলজিস্টের কাছে যাওয়া মানে পাগল নয়…’, বললেন সূর্য
এদিকে সেনগুপ্ত বাড়িতে পুলিশ ফোন করে জানিয়েছে সোনা রুপাকে পাওয়া গেছে। এসব শুনে কাকাই বুঝতে পারে ওদের নিয়ে পেপারে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। এটা জানার পর সে আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চায়না। কারণ কাকাই খুব ভালো করেই বুঝে যায় এরপর দীপার ওপর অনেক বড় একটা বিপদ আসতে চলেছে। জয়কে নিয়ে তাড়াতাড়ি মোহনপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কাকাই।





