মহাপর্বে থাকছে দারুণ চমক, হুইল চেয়ারে গীতা! এ কী হাল হল নায়িকার?

জমজমাট স্টার জলসার (Star Jalsha) গীতা এলএলবি (Geeta LLB)। প্রথম থেকে টিআরপি তালিকায় (Trp list) ভাল ফল করছে এই ধারাবাহিক। বরাবরই জলসার ধারাবাহিকগুলির মধ্যে চর্চার কেন্দ্রে থাকে গীতা। সোমবার টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হবে ধারাবাহিকের মহাপর্ব।

এবার রাজসাক্ষী স্বস্তিক। আদালতে তাকে নিয়ে যাওয়ার আগে সমূহ বিপদের মুখোমুখি গীতা। গুন্ডাদের সঙ্গে হাতাহাতি করে ভালোবাসার মানুষকে বাঁচাল গীতা। সবমিলিয়ে জমে উঠবে সোমবারের মহপর্ব। জোর কদমে চলছে এদিনের এপিসোডের শুটিং। তবুও ব্যস্ততার মাঝে দু’দন্ড সময় ভাগ করে নিলেন পর্দার গীতা ওরফে হিয়া মুখার্জি (Hiya Mukherjee) ও নায়ক কুনাল শীল (Kunal Shil)।

শুটিংয়ের ফাঁকে স্বস্তিকের হুইলচেয়ারে বসে পড়েছে গীতা। কারণ দিনভর স্বস্তিককে টেনে টেনে সে ক্লান্ত। এবার শটের ফাঁকে স্বস্তিকের দায়িত্ব গীতাকে তার গন্তব্যে নিয়ে যাওয়া। মহাপর্বের শুটিংয়ের ফাঁকে চলছে হাসিঠাট্টা।

কী বলছেন গীতার প্রতিপক্ষ অগ্নিজিৎ মুখার্জি

ধারাবাহিকে গীতার প্রতিপক্ষ অগ্নিজিৎ মুখার্জি। এই চরিত্রে অভিনয় করছেন সুপ্রিয় দত্ত। গীতার লড়াই অনেক বেড়ে গেছে। স্বস্তিক অসুস্থ, গুন্ডাদের সঙ্গে লড়াই করে আদালতে সাক্ষ্য দিতে নিয়ে যেতে হচ্ছে কী বলবেন অভিনেতা? সুপ্রিয় দত্ত বলেন,”এই পরিস্থিতির জন্য গীতা নিজেই দায়ী। আমার কোনও দোষ নেই। তবে যতদিন যায় নানা জটিলতায় জড়িয়ে যান অগ্নিজিৎ মুখার্জি। এটাও নতুন এক জটিলতা।”

আরও পড়ুনঃ ”দেব-জিৎ দুজনেরই হাত ধরে আছি…”, সাম্প্রতিক সাক্ষাৎকারে এ কী বললেন রুক্মিণী!

অভিনেতা আরও বলেন,”গীতাকে ভয় পাচ্ছে অগ্নিজিৎ। কারণ অনেকদিন পর কারোর মধ্যে নিজের ছায়া দেখতে পাচ্ছে সে। আর গীতা আর পাঁচটা উকিলের মতো না, যে তাকে উড়িয়ে দেবে। তাহলেই ঝামেলা আছে। আর তাছাড়া ওর বাবাকে যে অপমানটা করেছিল একসময়ে সেটাও মনে রেখেছে। তাই আদালতে এক চুলও ছাড়া হবে না অগ্নিজিৎ মুখার্জিকে। “