আসছে নতুন ছবি ‘বুমেরাং’ (Boomerang)। এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। দিনকয়েক আগে প্রকাশ্যে এসেছিল নতুন ছবির পয়লা ঝলক। নতুন লুকে ভক্তদের চমকে দিয়েছিলেন অভিনেত্রী। সম্পূর্ণ ন্যাড়া মাথায় রোবট লুকে রুক্মিণী নয়া অবতারে রুক্মিণীকে দেখে চমকে গেছেন দর্শকরা।
ছবিতে রুক্মিণীর বিপরীতে অভিনয় করছেন জিৎ। এছাড়াও রয়েছে দেবচন্দ্রিমা সিংহরায়, সৌরভ দাস, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্তর মতো শিল্পীরা।দেবের সঙ্গে বিয়ে, জিতের সঙ্গে অভিনয় নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। এ প্রসঙ্গে কী বললেন রুক্মিণী?
৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বুমেরাং’
জিৎ ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ব্যানারে, জিৎ, গোপাল মদনানি এবং অমিত জুমরানি প্রযোজনায় ছবিটি মুক্তি পাবে। দেবের সঙ্গে বিয়ে, জিতের সঙ্গে অভিনয় নিয়ে মুখ খুললেন রুক্মিণী মৈত্র। অভিনেত্রী মজা করে বলেন,”আমি দুজনের হাতই ধরে আছি।” রুক্মিণী আরও বলেন, “জিৎ আর দেবের সঙ্গে কাজ করতে গিয়ে দুজনের সাফল্য ও ব্যর্থতা দেখতে পাচ্ছি। অভিনেত্রী হিসেবে দুজনের সঙ্গে কাজ করতে পাড়াটা সৌভাগ্যের। আমিতো ভুলগুলো থেকে অনেক কিছু শিখেছি।”
অভিনেত্রী আরও বলেন,”বুম্বাদা, জিৎ স্যার বা দেবের ছবি কোনও কারণে না চললেও যে মুনাফা অর্জন করে তা অন্য কোনও সফল বাংলা ছবির মুনাফার চেয়ে বেশি।”
আরও পড়ুন: মাকে শাস্তি দিতে চরম কান্ড ঘটালো অগ্নিজিৎ! গীতার ভয়ে বদলে গেল কাভেয়া! ব্রজবালাকে দেখে চমকে গেল বিধান!
সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির নয়া লুক নিয়ে রুক্মিণী বলেন,‘’মেকআপ নিতে প্রত্যেকদিন ৩ ঘণ্টা সময় লেগে যেত। তবে টাক মাথা কোনওভাবেই আমর আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারেনি। নিজেকে তো বিদেশি সুপার মডেল লাগছিল। কত যে ছবি তুলিয়েছি সেদিন।’’





