বর্তমানে বাংলার দর্শক শক্তিশালী নারী চরিত্রকে দেখতে ভীষণ পছন্দ করেন। আর এই ধরনের ধারাবাহিক গুলি বেশ তাড়াতাড়ি জনপ্রিয়তা পায়। ঠিক এমনই একটি ধারাবাহিক হলো স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে সম্প্রচারিত গীতা LLB (Geeta LLB)। এই ধারাবাহিকে সাহসী নায়িকার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায়। ধারাবাহিকের টিআরপি বেশ নজরকাড়া।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, নিজের প্রতি আত্মবিশ্বাস বজায় রেখে সমস্ত কলঙ্ক ধুয়ে মুছে সাফ করে মাথা উঁচু করে সমাজের বুকে রাজ করছে ধারাবাহিকের নায়িকা অর্থাৎ এডভোকেট গীতা LLB। তার সাহসের কাছে হার মানতে বাধ্য সমাজের নিকৃষ্ট অপরাধীরাও। তবে গীতার এই জিতে যাওয়া কিছুতেই মেনে নিতে পারেনি তার শশুর মশাই অর্থাৎ স্বস্তিকের বাবা অগ্নিজিৎ মুখার্জী।
গীতা LLB আজকের পর্ব ২ জুন (Geeta LLB Today Episode 2 June)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, গীতা কিরণ কান্তিকে স্পষ্ট জানায়, “আপনি এখানে বড় বড় কথা বলছেন এদিকে নিজের ছেলের কুকীর্তিতে মুখ লুকিয়ে বাড়িতে বসে রয়েছেন। ভোটের টিকিট পাবেন কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। আমাকে একদম ভয় দেখাতে আসবেন না। আপনার যেখানে যাওয়ার হয় আপনি যেতে পারেন। আপনার ছেলে যাতে না বেরোতে পারে সেটা আমি দেখে নেবো।” এরপর কিরণ কান্তি আর ভজনকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় গীতা।
গিনির সুখে বাধা হয়ে দাঁড়ালো অগ্নিজিৎ
অন্যদিকে গীতার শ্বশুরমশাই জাগৃতিকে বলে, সে ভজনের সাথে গিয়ে স্বস্তিককে যেন বাড়ি ফিরিয়ে আনে। অন্যদিকে গিনি সেজেগুজে সাত্ত্বিকের সাথে দেখা করতে যাচ্ছে জানতে পেরে তার শশুর মশাই তাকে জানিয়ে দেয়, সে কোনভাবেই সাত্ত্বিকের কাছে যেতে পারবে না। যদি গিনি তার কথার অমান্য করে তাহলে তার আর এই বাড়ির মানুষদের সঙ্গে সম্পর্ক রাখা হবে না। কথাগুলো শুনে গিনি খুব কষ্ট পায় এবং কান্নায় ভেঙে পড়ে। স্বামীর ভালোবাসা পেয়েও সেটা গ্রহণ করতে পারে না সে।
আরও পড়ুন: সূর্যকে ফিরে পেলো দীপা! লাবণ্য সেনগুপ্তকে দেখে অদ্ভুত কান্ড ঘটালো সূর্য! টাকার লোভে সূর্যর ক্ষতি করার পরিকল্পনা করলো ভিক্টর
পদ্মকে ব্যবহার করলো কৃপাণ
পদ্ম চলে যায় জেলে। সে দেখা করে কৃপাণের সাথে। কৃপাণ হঠাৎ করে পদ্মকে তার সাথে দেখা করতে আসতে দেখে বেশ চমকে যায়। তার আসার কারণ জিজ্ঞাসা করলে পদ্ম বলে, “আপনি আর কত অন্যায় করবেন? আমি তো আপনার বলা কথাগুলোকে বিশ্বাস করে ফেলেছিলাম আর আপনাকে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু আপনি তার মর্যাদা দেননি। আপনি শুধু আমাকে নিয়ে খেলেছেন নাটক করেছেন। আমি স্বপ্ন দেখেছিলাম নতুন করে জীবনটাকে সাজানোর আর আপনি সব শেষ করে দিয়েছেন। কেন করলেন আপনি এরকম?” কৃপাণ পদ্মর এই ভালোবাসা দেখে বেশ অবাক হয়। সাথে সাথে নতুন প্ল্যান সাজিয়ে ফেলে নিজের মাথায়।





