সূর্যের সব দায়িত্ব দীপার কাঁধে তুলে দিলো লাবণ্য! মানসিক চিকিৎসা কেন্দ্রে ঘটে গেলো এক চরম অঘটন!

স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) নিজের উদ্দেশ্য পূরণের পথে এক ধাপ এগিয়েছে ধারাবাহিকের নায়িকা দীপা। সব সময় সবকিছু লড়াই করে তাকে জিতে নিতে হয়েছে। এই বারেও তার অন্যথা হলো না। বর্তমানে ধারাবাহিকের নায়ককে কেন্দ্র করে ঘনীভূত হয়েছে এক গভীর রহস্য যার ফলে জমে উঠেছে ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব।

বর্তমান গল্প অনুযায়ী, অনেক সাধ্য শান্তি করে অবশেষে সোনা আর রুপাকে ফিরে পেলো দীপা। এতক্ষণ তাদেরকে খুঁজতে খুঁজতে নাজেহাল হয়ে যাচ্ছিল ধারাবাহিকের নায়িকা। লাবণ্য সেনগুপ্ত সূর্যকে ফিরে পেয়ে খুব খুশি হয়। কিন্তু এই খুশি হওয়ার পাশাপাশি অনেক বড় আঘাতও পায়। কারণ সূর্য নিজের মাকে চিনতে পারছে না। দীপা লাবণ্যকে বোঝায়, ডাক্তার বাবু অসুস্থ আর তারা সবাইমিলে ওনাকে ঠিক ভালো করে তুলবে।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ৩ জুন (Anurager Chowa Today Episode 3 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সূর্য কাউকে চিনতে না পেরে সোনা রূপা যাকে যে যে নামে ডাকছে, সূর্যও সবাইকে সেই নামেই ডাকা শুরু করে। জয়কে কাকাই, উর্মিকে কাকিয়া, মাকে দিদিভাই এইভাবেই সবাইকে সম্বোধন করে সূর্য। সবাই খুব কষ্ট পায় সূর্যের এই সব কিছু ভুলে যাওয়ার বিষয়টা দেখে। এর মাঝেই নার্স খেয়াল করে সূর্য যেই ঘরে ছিল, সেই ঘরের সমস্ত কিছু লণ্ডভন্ড হয়ে গিয়েছে। দীপা বুঝতে পারে কেউ সূর্যর থেকে কোনো কিছু চাইছে।

দীপাকে সূর্যের দায়িত্ব দিলো লাবণ্য

সূর্যের অবস্থা ভালো নয়। এই অবস্থায় সে শুধুমাত্র দিপাকেই ভরসা করতে পারছে। তাই লাবণ্য দীপার কাছে একটা অনুরোধ করে। সে দীপাকে বলে, “আমি জানি সূর্য তোমার কেউ হয় না। তোমাদের মধ্যে কোনো আইনি সম্পর্ক নেই তাই সূর্যের প্রতি তোমার কোন দায়ভার নেই। কিন্তু তাও আমি চাই তুমি সূর্যের দায়িত্ব নাও। কারণ তুমি কখনও কথার খেলাপ করোনি। আর আজও করবে না আমি জানি।”

আরও পড়ুন: পাঁচ বছর পর দুর্জয়ের মুখোমুখি হলো রানী! মান অভিমানের পালা মিটিয়ে আবারও একসাথে তারা!

বাড়ি ফিরে এলো সূর্য

বাড়ি যাওয়ার জন্য কিছুতেই রাজি হতে চায় না সূর্য। তার মনে হয় সবাই আবার তার থেকে কিছু চাইবে। কিন্তু দীপা তাকে ভরসা যোগায়। বাড়ি ফেরার জন্য যখন সবাই গাড়িতে উঠতে যাবে, তখন সত্য তাড়াতাড়ি তাদের জন্য কচুরি তরকারি আর মিষ্টি এনে দেয়। সত্যকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় দীপা এবং গোটা সেনগুপ্ত পরিবার। বাড়িতে ফিরতেই সূর্যকে দেখে সবাই খুব খুশি হয়ে যায়। বহুদিন পর আবার সেনগুপ্ত বাড়িতে পা রাখছে বাড়ির বড়ছেলে সূর্য সেনগুপ্ত।