পাঁচ বছর পর দুর্জয়ের মুখোমুখি হলো রানী! মান অভিমানের পালা মিটিয়ে আবারও একসাথে তারা!

বর্তমানে চ্যানেল স্টার জলসার (Star Jalsha) পর্দায় জমে উঠেছে তোমাদের রানী (Tomader Rani) ধারাবাহিকটি। শুরু থেকেই এই ধারাবাহিকটি দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা তৈরি করেছিল। টিআরপিতেও প্রথম দিকে প্রতিদিন স্লট জিততে দেখা যায় এই ধারাবাহিকটিকে। এই ধারাবাহিকের নবাগত নায়ক নায়িকাকেও বেশ পছন্দ করেন ভক্তরা।

এই মেগায় সব থেকে আকর্ষণীয় বিষয়টি হলো নায়ক নায়িকার রসায়ন। তাদের একসাথে দেখতে ভীষণ পছন্দ করেন দর্শক মহল। এখানে নায়কের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অর্কপ্রভ রায় (Arkaprovo Roy) এবং নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী অভিকা মালাকারকে (Avika Malakar)। টেলিভিশনের (Bengali Television) পর্দায় একেবারে নতুন জুটি তারা।

বহুদিন ধরেই নিজের শ্বশুরবাড়িতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিল রানী। দুনী অর্থাৎ দুর্জয় আর রানীর কন্যা সন্তান হওয়ার পরে সেই সমস্যা আরও কিছুটা বেড়ে যায়। অবশেষে চাপ সহ্য করতে না পেরে রানী ওই বাড়ি ছেড়ে বেরিয়ে আসে এবং আদিত্যর বাড়িতে নতুন করে নিজের জীবন শুরু করে। এভাবেই রানী নিজের সন্তান পালন করে এবং নিজের পড়াশোনা চালিয়ে যায়। আর দেখতে দেখতে কেটে যায় পাঁচটা বছর।

আরো পড়ুন: টলিপাড়ার খুশির খবর! শোলাঙ্কির হাত ধরলেন নীল, সন্তানের মা হতে চলেছেন শোলাঙ্কি! সফর শুরু নীল-শোলাঙ্কির

ধারাবাহিকের গত পর্বে দেখা গিয়েছিল, রানী তার মেয়েকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ঢুকতে গেলে পিংকি বৌদি তাদের কিছুতেই বাড়ির মধ্যে ঢুকতে দেয় না। দরজা থেকেই তাদেরকে তাড়িয়ে দেয়। সে আর কোনভাবেই রানীকে সেই বাড়িতে সহ্য করতে পারে না। রানী অসহায় হয়ে সেই বাড়ি থেকে আবারো আদিত্যর বাড়িতে ফিরে যায়। কারণ অধিকার দেখানোর মতন কোন জোর পায়না রানী।

মুখোমুখি রানী ও দুর্জয়

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, এদিকে দুর্জয় বাড়িতে ফিরে আসে। রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে হঠাৎ সে দেখতে পায় রানী এসেছে তার কাছে। সে রানীর মুখোমুখি হয় আর তাকে বলে, সে যেন আর কখনো দুর্জয়কে ছেড়ে না যায়। কিছুক্ষণ পরেই দুর্জয়ের ঘুম ভেঙ্গে যায়। সে বুঝতে পারে রানী তার স্বপ্নে এসেছিল। অর্থাৎ এখনো দুর্জয় রানীর অনুপস্থিতি অনুভব করে এবং কষ্ট পায়। পাঁচ বছর পরেও দুর্জয়ের মনে রানীর জন্য জায়গাটা একই থেকে গেছে।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)