বর্তমানে আগের থেকে অনেক বেশি সতর্কতা বজায় রাখছে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha) ধারাবাহিকের নায়িকা শিমুল। এর আগে প্রত্যেকবার বিশ্বাস করে ঠকে গিয়েছে সে। তাই এইবার শক্ত হাতে হাল ধরেছে ধারাবাহিকের নায়িকা। এই বিষয়টা বেশ ভালো লেগেছে দর্শক মহলের। ধীরে ধীরে অন্তিম পর্বের দিকে এগিয়ে চলেছে কার কাছে কই মনের কথা ধারাবাহিক।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, তীর্থঙ্কর সব সত্যিটা বাড়ির সবাইকে জানিয়ে দিয়েছে। সে বলে দিয়েছে ঠিক কিভাবে প্রতীক্ষা ভালোবাসার অভিনয় করে তীর্থর সমস্ত কিছু আত্মসাৎ করার চেষ্টা করেছিল। তীর্থর বাড়িটা অবধি দখল করার চেষ্টা করেছিল প্রতীক্ষা। এতটা অপরাধমনস্ক একজন মানুষ নিজের ছেলের বউ এটা ভেবেই শিউরে ওঠে মধুবালা।
কার কাছে কই মনের কথা আজকের পর্ব ১৪ জুন (Kar kache koi moner kotha Today Episode 14 June)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, পরাগ পলাশকে বলে, “প্রতীক্ষা শুধুমাত্র টাকা-পয়সা আর সম্পত্তি চেনে। এগুলোর জন্য ও সবকিছু করতে পারে। তীর্থঙ্করের বাড়িটাও নিজের নামে করতে চেয়েছিল। কিন্তু পারেনি। এবার আমাদের বাড়ির পেছনে পড়েছে।” পলাশ সবকিছু দেখে নিজের ভুলটা বুঝতে পারে। মধুবালা বলে, শিমুল তাকে বের করার একটা ব্যবস্থা করবে আর প্রতীক্ষাকে জেলে ঢোকাবে। পলাশ হাত জোড় করে নিজের সমস্ত ভুল স্বীকার করে, আর নিজেকে বদলে নেওয়ার প্রতিজ্ঞা করে।
তুতুলের বিয়ে নিয়ে অশান্তি সৃষ্টি করছে প্রতীক্ষা
এরপর বহুদিন বাদে শিমুলের শ্বশুরবাড়িতে আসে কাকিমা আর তুতুল। তুতুলের বিয়ে ঠিক হয়ে গিয়েছে আর সেই জন্যই নেমন্তন্ন করতে এসেছে কাকিমা। শিমুল বলে ওর বিয়ের অনুষ্ঠানটা যদি তাদের বাড়ি থেকেই হতো তাহলে তো খুব ভালো হতো। কিন্তু এখানে ঘোর আপত্তি জানায় প্রতীক্ষা। যদিও তার আপত্তিতে বিশেষ পাত্তা দেয় না কেউই। আর তাতে আরও বেশি রেগে যায় সে। শিমুল বুঝতে পারে প্রতীক্ষা আবার তাদের কোন ক্ষতি করতে পারে। তাই আগে থাকতেই ব্যবস্থা করে ফেলল শিমুল।
আরও পড়ুন: দীপার বুদ্ধিতে ইরাকে শায়েস্তা করলো উর্মি! অনুজার কান্ড দেখে অবাক হয়ে গেল ভিক্টর! মেয়ের শ্বশুর বাড়িতে এসে চমকে গেলো দীপার বাবা!
প্রতীক্ষার বিরুদ্ধে অভিযোগ দায়ের করল শিমুল
শিমুল আর মধুবালা দুইজন মিলে চলে যায় পুলিশ স্টেশনে। পুলিশ তাদেরকে আবার দেখে বেশ অবাক হয়। শিমুল আর মধুবালা পুলিশকে বলে, প্রতীক্ষা যা যা করছে তাতে তাদের মনে হচ্ছে তাদের বড়সড়ো কোন ক্ষতি সে করে দিতে পারে। এর আগেও সেটাই করার চেষ্টা করেছিল প্রতীক্ষা যার ফলস্বরূপ আজ জেল খাটছে পলাশ। পুলিশ তখন শিমুল আর মধুবালাকে একটা লিখিত অভিযোগ জানিয়ে যেতে বলে আর বলে, বাকিটা তারা সামলে নেবে।





