টিআরপি (Trp) সামান্য কম হলেই দুমদাম বন্ধ হচ্ছে জনপ্রিয় বা স্বল্প জনপ্রিয় ধারাবাহিকের ঝাঁপি। গত কয়েকদিনে স্টার জলসা (Star Jalsha), জি বাংলার (Zee Bangla) তরফ থেকে মিলেছে একাধিক ধারাবাহিক বন্ধের খবর। এবার সেই তালিকায় নাম উঠেছে অপরাজিতা আঢ্যর (Aparajita Adhya) ‘জল থই থই ভালোবাসা’ (Jol Thoi Thoi Bhalobasa)-র।
মাস নয়েক আগে শুরু হয়েছিল ‘জল থই থই ভালোবাসা’। রাত নটার স্লট দখলেও রেখেছিল এই ধারাবাহিক। আচমকা সেই স্লটে আসছে নয়া ধারাবাহিক। ১৭ জুন থেকে শুরু হবে সোনামণি সাহা ও হানি বাফনা অভিনীত শুভ বিবাহ। অপরাজিতা আঢ্যর জনপ্রিয় ধারাবাহিক বন্ধের খবরে ক্ষুব্ধ দর্শকমহল।

ঠিক কী বলেছেন অপরাজিতা?
ধারাবাহিক বন্ধের প্রসঙ্গে সমাজমাধ্যমে অপরাজিতা লিখছেন, ‘কি হাস্যকর! এটা দেখে না লিখে পারলাম না। যেসমস্ত সিরিয়ালের টিআরপি কম সেগুলো চলছে। আর আমরা টিআরপিতে এতটাই এগিয়ে আছি, স্লট লিডার, শেয়ার বেশি, তবু সেই সিরিয়ালকেই বন্ধ করে দেওয়া হল। এখানে হা হা হা হাসি ছাড়া আর কিছুই আসছে না।’

অপরাজিতার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নেটিজেনরা কী বলছেন?
একজন লিখছেন, ‘লীনা গঙ্গোপাধ্যায় পরকীয়া ছাড়া কিছু লেখেন না। আর এই সিরিয়ালটা পরকীয়া ছাড়া ছিল তাই তাঁর লিখতে কষ্ট হচ্ছিল।’ কেউ আবার জলসার প্রতি ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘স্টার জলসা বরাবরই এমনই করে। অভিনেতা-অভিনেত্রীদের কদর করতে জানে না। তাই স্লট লিডার সিরিয়ালকে বন্ধ করে দিচ্ছে।’
আরও পড়ুনঃ অসুস্থ হয়ে পড়লো দীপার বাবা! চিকিৎসা করে তাকে সরিয়ে তুললো সূর্য! ইরাকে হাতেনাতে ধরলো লাবণ্য!
কারোর মতে, শেষপর্বে অপরাজিতার ডায়ালগ তাঁকে বিঁধছে। মনে হচ্ছে কোজাগরী নয়, অপরাজিতা নিজের মনের কথা বলছেন। আবার কেউ বলেছেন, জল থই থই ভালোবাসা বন্ধ করা জলসার একটি ভুল সিদ্ধান্ত। ধারাবাহিকপ্রেমীদের দাবি, শুভ বিবাহকে ভাল স্লট দিয়ে, বঁধূয়াকে সুযোগ দিতেই জলসা এমন করেছে চ্যানেল।





